Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আমেরিকার পর ব্রিটেন, কোভ্যাকসিন নিলেও ইংল্যান্ড সফরে যেতে পারবেন ভারতীয়রা

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার পর এবার ব্রিটেন। কোভ্যাকসিন (Covaxin) দুটি টিকা নেওয়া থাকলেই বিট্রেনের মাটিতে পা রাখতে পারবেন ভারতীয়রা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ছাড়পত্র পাওয়ার পর থেকেই একে একে অন্যান্য দেশের দরজা খুলে যাচ্ছে কোভ্যাকসিন প্রাপ

আমেরিকার পর ব্রিটেন, কোভ্যাকসিন নিলেও ইংল্যান্ড সফরে যেতে পারবেন ভারতীয়রা

শেষ আপডেট: 9 November 2021 02:10

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার পর এবার ব্রিটেন। কোভ্যাকসিন (Covaxin) দুটি টিকা নেওয়া থাকলেই বিট্রেনের মাটিতে পা রাখতে পারবেন ভারতীয়রা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ছাড়পত্র পাওয়ার পর থেকেই একে একে অন্যান্য দেশের দরজা খুলে যাচ্ছে কোভ্যাকসিন প্রাপকদের জন্য। গত ৩ নভেম্বর ভারত বায়োটেকের তৈরি করোনা টিকার ছাড়পত্র দেয় হু। সেই সিদ্ধান্ত সামনে আসতেই বিদেশের মাটিতে কোভ্যাকসিন প্রাপকদের রাস্তা আরও সহজ হয়েছে। বাইডেন সরকার আগেই মার্কিন মুলুকে ঢোকার অনুমতি দিয়েছিল, এবার অনুমতি পাওয়া গেল ব্রিটেন সরকারে থেকে। শুধু কোভ্যাকসিন নয়, চিনের তৈরি আরও দুই ভ্যাকসিনের ক্ষেত্রেও একই নির্দেশ জারি করেছে ব্রিটেন সরকার। বলা হয়েছে, হু-এর মান্যতা দেওয়া করোনা টিকার মধ্যে ভারতের কোভ্যাকসিন, চিনের সিনোভেক ও সিনোফার্ম আছে। তাই এই সব ভ্যাকসিন প্রাপকদের দেশের মধ্যে যাওয়া আসার অনুমতি দেওয়া হচ্ছে। আরও পড়ুন: ভোপালের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু ৪ শিশুর আগামী ২২ নভেম্বর থেকে এই নতুন নিয়ম লাগু হবে। ভারত, আরব আমিরশাহী, মালয়েশিয়ার থেকে আসা মানুষেরা এবার সহজেই যেতে পারবে ব্রিটেন। থাকবে না আর কোনও বিধিনিষেধ। এমনকি, ব্রিটেনের পরিবহন মন্ত্রণালয়ের থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ ভ্যাকসিন নেওয়া থাকলে প্ৰয়োজন নেই সেলফ কোয়ারিন্টিনও। প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র না মেলায় কোভ্যাকসিন টিকা নিয়ে বিদেশে সমস্যায় পড়তে হচ্ছিল ভারতীয়দের। কোয়ারিন্টিনে থাকতে বাধ্য করা হচ্ছিল তাঁদের। সেই অসুবিধাই কাটল। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```