Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

প্রায় তিন দশক জেলে বন্দি ছিলেন 'হনুমান'! এতদিনে মুক্তি, আনন্দে আত্মহারা ভক্তরা

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ২৯ বছর পর মুক্তি পেলেন ভগবান হনুমান (Lord Hanuman)! ভগবানের হাজতবাস না হলেও থানা-বাস হয়েছিল। বহু বছর ধরে বিহারের ভোজপুর জেলার এক থানার (police station) স্ট্রংরুমে ছিল এই মূর্তি। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর বন্দি মূর্তি

প্রায় তিন দশক জেলে বন্দি ছিলেন 'হনুমান'! এতদিনে মুক্তি, আনন্দে আত্মহারা ভক্তরা

শেষ আপডেট: 29 March 2023 08:37

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ২৯ বছর পর মুক্তি পেলেন ভগবান হনুমান (Lord Hanuman)! ভগবানের হাজতবাস না হলেও থানা-বাস হয়েছিল। বহু বছর ধরে বিহারের ভোজপুর জেলার এক থানার (police station) স্ট্রংরুমে ছিল এই মূর্তি। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর বন্দি মূর্তিকে 'মুক্তির' নির্দেশ দিল আদালত।

বহু বছর আগের ঘটনা। ১৯৯৪ সালের ২৯ মে বারহারা ব্লকের গুন্ডি গ্রামে অবস্থিত ভগবান শ্রীরঙ্গনাথ মন্দির থেকে হনুমান ও সাধু বারবার স্বামীর অষ্টধাতুর মূর্তি দুটি চুরি হয়েছিল। তৎকালীন মন্দিরের পুরোহিত জনেশ্বর দ্বিবেদী প্রতিমা চুরির অভিযোগ করেন। পুলিশ তদন্তের পর একটি কুয়ো থেকে চুরি যাওয়া মূর্তিগুলো উদ্ধার করে। তারপর থেকে দীর্ঘ ২৯ বছর ধরে থানাতেই সংরক্ষিত ছিল মূর্তিগুলি।

এরপর বিহার স্টেট রিলিজিয়াস ট্রাস্ট বোর্ড (বিএসআরটিবি) পাটনা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিল। এবং সমস্ত মূর্তি ট্রাস্টে ফেরত দেওয়ার আবেদন করা হয়েছিল। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে আদালতের আদেশে প্রতিমাগুলো থানা থেকে মুক্তি পায়।

বিএসআরটিবি-র প্রাক্তন চেয়ারম্যান আচার্য কিশোর কুণাল এবং আইনজীবী অজিত কুমার দুবে মূর্তিগুলির মুক্তির জন্য আইনি লড়াই করেছিলেন৷ অবশেষে তাঁদের সেই প্রচেষ্টা স্বার্থক হল।

ভগবান হনুমানের মুক্তির পরে একটি বিশাল শোভাযাত্রা বের হয়। গুন্ডি পঞ্চায়েতের প্রধান কৃষ্ণ কুমার সিং বলেছেন, 'আজ একটি ঐতিহাসিক দিন। মনে হচ্ছে, রাম নবমী উৎসব চলছে৷ পুরো এলাকার মানুষ ভীষণ খুশি।' পাশাপাশি কৃষ্ণগড় থানার পুলিশ ইনচার্জ ব্রজেশ সিং বলেছেন, 'এটি অত্যন্ত আনন্দের বিষয় যে দেবতাকে এখান থেকে নিয়ে ফের মন্দিরে স্থাপন করা হচ্ছে। এরপর থেকে ভক্তরা তাকে সরাসরি দেখতে পাবেন এবং পুজো দিতে পারবেন।'

খেতেই চাইছে না বিষণ্ণ সারস, খুঁজছে বন্ধুকে, ‘আমার ছবি দেখান ওকে’… আবেদন সেই কৃষকের


```