Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

প্রচুর নথিপত্র উদ্ধার! প্রসন্নর বাড়ি ও অফিসে ২১ ঘণ্টা তল্লাশির পর বেরোল ইডি

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টা নাগাদ নিয়োগ দুর্নীতিতে ‘মিডিলম্যান’ প্রসন্ন রায়ের বাড়িতে তল্লাশি চালাতে যায় ইডি। প্রথমে বাড়ি এবং তারপর রাত ৮ টার পর অফিসে যান কেন্দ্রীয় আধিকারিকেরা।

প্রচুর নথিপত্র উদ্ধার! প্রসন্নর বাড়ি ও অফিসে ২১ ঘণ্টা তল্লাশির পর বেরোল ইডি

শেষ আপডেট: 19 January 2024 07:25

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতিতে ফের অভিযানে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন কলকাতার একাধিক জায়গায় হানা দেয় ইডি অফিসাররা। সকাল পৌনে ৭টা নাগাদ নিয়োগ দুর্নীতিতে ‘মিডিলম্যান’ প্রসন্ন রায়ের বাড়িতে তল্লাশি চালাতে যায় ইডি। প্রথমে বাড়ি এবং তারপর রাত ৮ টার পর অফিসে যান কেন্দ্রীয় আধিকারিকেরা। প্রায় ২১ ঘণ্টা পর প্রসন্নর ডেরা থেকে বের হন ইডি আধিকারিকরা। 

আদালতের নির্দেশে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ২০২২ সালের অগস্ট মাসে প্রসন্ন রায়কে গ্রেফতার করেছিল সিবিআই। পরে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতেও তাঁকে ‘মিডিলম্যান’ হিসাবে হেফাজতে নেন তদন্তকারীরা। সদ্য জামিনে ছাড়াও পেয়ে যান তিনি। বৃহস্পতিবার তাঁরই বিভিন্ন ফ্ল্যাট, বাগানবাড়ি, অফিসগুলিতে হানা দেয় ইডি। তবে ফ্ল্যাট ও বাগানবাড়িতে তদন্ত করার পর চলে গেলেও , রাতে প্রসন্ন এবং তাঁর স্ত্রীকে নিয়ে তাঁর অফিসে যায় কেন্দ্রীয় আধিকারিকেরা। 

ইডি সূত্রের খবর, নিউটাউনে প্রসন্নর অফিস থেকে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে ইডি। দেখা যায়, তিনটি ট্রাঙ্ক ও তিনটি ট্রলিতে ভর্তি করে কাগজপত্র নিয়ে বেরোন তদন্তকারীরা। প্রসন্ন রায় ও তাঁর স্ত্রী কাজলি সোনি রায়কে জিজ্ঞাসাবাদ সহ তল্লাশি চলাকালীন সেখানে উপস্থিত অফিসের কর্মচারীদেরও জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর। 

ইডি সূত্রে জানা গিয়েছে প্রসন্ন ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। পার্থর এক আত্মীয়র সঙ্গে বিয়ে হয়েছে প্রসন্নর। ইডি মনে করছে, সেই সূত্রেই প্রসন্ন হয়ে উঠেছিলেন এসএসসি-র অন্যতম মিডলম্যান। তাঁর অফিস হয়ে উঠেছিল টাকা লেনদেনের আখড়া।  তিনি ও তাঁর ঘনিষ্ঠদের ঠিকানায় এর আগে সিবিআই তল্লাশি চালালেও এই প্রথম অভিযানে নেমেছে ইডি। বৃহস্পতিবার সাত সকালে ইডি আধিকারিকরা প্রথমে নিউটাউনে তাঁর অফিসে পৌঁছে গেলেও ভিতরে ঢুকতে পারেননি। প্রায় দু’ঘণ্টা অপেক্ষা করার পর চাবি খুলে ভিতরে প্রবেশ করেন তাঁরা। একইসঙ্গে এদিন প্রসন্ন ঘনিষ্ঠ এক পরিবহণ ব্যবসায়ী রোহিত ঝাঁ-র বাড়িতেও হানা দিয়েছিল ইডি।


```