Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ইংলিশ চ্যানেল পেরিয়ে চ্যাম্পিয়ন, রেকর্ড গড়লেন মেদিনীপুরের আফরিন জাবি

বাবা শেখ পিয়ার আলি বলেন, “ওর লক্ষ্য ছিল চ্যানেল জয়। কষ্ট করেছে, আজ সাফল্য এসেছে। গর্ব হচ্ছে। চোখে জল এসেছে আনন্দে।”

ইংলিশ চ্যানেল পেরিয়ে চ্যাম্পিয়ন, রেকর্ড গড়লেন মেদিনীপুরের আফরিন জাবি

আফরিন জাবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 30 July 2025 12:15

দ্য ওয়াল ব্যুরো: ফের সমুদ্র জয় করল বাংলা!

 ১৯৮৯ সালে বুলা চৌধুরীর হাত ধরে যে ইতিহাসের সূচনা, মঙ্গলবার তা আরও এক ধাপ এগিয়ে দিলেন মেদিনীপুর শহরের (Midnapore) মেয়ে আফরিন জাবি (Afrin Jabi)। ২১ বছরের আফরিন সাঁতরে পার করলেন ইংলিশ চ্যানেল (English Channel )। রাত ৯টা ৩১ মিনিটে (ভারতীয় সময়) তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত মেদিনীপুর সহ গোটা রাজ্য।

মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে ইংল্যান্ডের ডোভার থেকে সাঁতার শুরু করেন আফরিন। প্রায় ৩৪ কিমি দূরত্ব সাঁতরে পৌঁছন উত্তর ফ্রান্সের ক্যাপ-গ্রিস-নেজ়ে। সময় লাগে ১৩ ঘণ্টা ৪৫ মিনিট। অতলান্তিকের হিম জলে (তাপমাত্রা মাত্র ১১ ডিগ্রি) লড়াই চালিয়ে নজির গড়েন এই বঙ্গতনয়া।

মেদিনীপুর সুইমিং ক্লাবের ছাত্রী আফরিন মেদিনীপুর কলেজে সমাজবিজ্ঞানের ছাত্রী। দীর্ঘদিন ধরেই ‘ইংলিশ চ্যানেল’ জয় তাঁর স্বপ্ন ছিল। সেই লক্ষ্যে নিরন্তর অনুশীলন চালিয়ে গিয়েছেন। তাঁর সাফল্যে জেলা শাসক খুরশিদ আলি কাদেরি, পুলিশ সুপার ধৃতিমান সরকার-সহ অনেকেই শুভেচ্ছা জানান।

জেলা সুইমিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শান্তনু ঘোষ বলেন, “গর্বের মুহূর্ত। আফরিন আমাদের মুখ উজ্জ্বল করেছে। কঠিন পরিস্থিতি পেরিয়ে ও যা করেছে, তা অবিস্মরণীয়।”

গত ৯ জুলাই ইউরোপ যান আফরিন। সাঁতারের আগে মেডিকেল টেস্টে পাশ করার পরেই মঙ্গলবার সকালেই ডুব দেন হিমশীতল জলে। চ্যানেল পেরনোর পর অসুস্থ বোধ করলেও সঙ্গে থাকা চিকিৎসকেরা তাঁকে দ্রুত সুস্থ করে তোলেন।

বাবা শেখ পিয়ার আলি বলেন, “ওর লক্ষ্য ছিল চ্যানেল জয়। কষ্ট করেছে, আজ সাফল্য এসেছে। গর্ব হচ্ছে। চোখে জল এসেছে আনন্দে।”

আফরিনের জয়ে উচ্ছ্বসিত মেদিনীপুরবাসীও। তাঁদের মতে, আরও একবার প্রমাণ হল, চেষ্টা, অধ্যবসায় আর স্বপ্ন থাকলে কোনও কিছুই অসম্ভব নয়। 


```