Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

লক্ষ্মীর ভান্ডার ‘মডেল’ এ ট্যাবের টাকা পাঠানোর পরামর্শ! কেলেঙ্কারি ঠেকাতে নয়া দাওয়াই

পড়ুয়াদের ট্যাব কেলেঙ্কারির নেপথ্যে কারা? হদিশ পেতে ইতিমধ্যে এবার ১০ সদস্যের সিট গঠন করেছে পুলিশ।

লক্ষ্মীর ভান্ডার ‘মডেল’ এ ট্যাবের টাকা পাঠানোর পরামর্শ! কেলেঙ্কারি ঠেকাতে নয়া দাওয়াই

ট্যাব কেলেঙ্কারি ঠেকাতে রাজ্যের বড় উদ্যোগ।

শেষ আপডেট: 15 November 2024 19:53

দ্য ওয়াল ব্যুরো: পড়ুয়াদের ট্যাব কেলেঙ্কারির নেপথ্যে কারা? হদিশ পেতে ইতিমধ্যে এবার ১০ সদস্যের সিট গঠন করেছে পুলিশ। ঘটনার নেপথ্যে আন্তঃরাজ্যের যোগ দেখছেন প্রশাসনের কর্তারা। এবার জালিয়াতি ঠেকাতে আগামী বছর অর্থাৎ ২০২৫ সাল থেকে ট্যাবের টাকা পড়ুয়াদের দেওয়ার ক্ষেত্রে পাঁচ দফায় পরীক্ষা করার ভাবনা রয়েছে প্রশাসনের।

সূত্রের খবর, এব্যাপারে নবান্নের বৈঠকে প্রশাসনের কর্তারা শিক্ষা দফতরকে লক্ষ্মীর ভান্ডার ‘মডেল’ অনুসরণের পরামর্শ দিয়েছেন।

ট্যাব কেলেঙ্কারির তদন্তে নেমে প্রশাসন জানতে পেরেছে, পড়ুয়াদের অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ নেই। সেই সূত্রেই জালিয়াতি হয়েছে বলে মনে করা হচ্ছে। এব্যাপারে এবার থেকে একাধিকবার পরীক্ষা করে পড়ুয়াদের অ্যাকাউন্ট সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই টাকা পাঠানো হবে বলে নবান্ন সূত্রের দাবি।

জানা যাচ্ছে,  ছাত্রছাত্রীদের নাম, ব্যাঙ্কের নাম, শাখা, আইএফএসসি ও অ্যাকাউন্ট নম্বর পোর্টালে দিয়ে নথিবদ্ধ করতে হত, সেখানে আধার কার্ড নথিভুক্ত করার ব্যবস্থা ছিল না। এবার থেকে তা করা হবে।

একই সঙ্গে পড়ুয়াদের দেওয়া অ্যাকাউন্ট নম্বর, সংশ্লিষ্ট পড়ুয়ার নামেই অ্যাকাউন্ট আছে কি না, তা স্কুলস্তরে নিশ্চিত করার পর ব্লক স্তরে স্কুল ইনস্পেক্টর (এসআই), ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর (ডিআই),  শিক্ষা দফতর ধাপে ধাপে প্রত্যেকে সব তথ্য যাচাই করবে। সব মিলিয়ে দেখার পর ব্যাঙ্কের কাছে তালিকা পাঠানো হবে।

অন্যদিকে অর্থ দফতরে তালিকা পাঠাবে শিক্ষা দফতর। লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে যেমনটা করে থাকে থাকে নারী কল্যাণ দফতর। এব্যাপারে প্রয়োজনে নারী কল্যাণ দফতরের কাছ থেকে শিক্ষা দফতরকে পরামর্শ নেওয়ার কথাও বলা হয়েছে।

ট্যাব নিয়ে রাজ্যে প্রায় ২ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে সোমবার মূলত ৫টি জেলা পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, মালদহ এবং দক্ষিণ দিনাজপুরের স্কুল শিক্ষা আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব। বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ছাড়াও স্বরাষ্ট্রসচিব, শিক্ষাসচিব, প্রাক্তন শিক্ষাসচিব ছিলেন। সেখানেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।


```