Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মানুষের ভিড় নেই, মনের আনন্দে ইনডোর গেমসে মেতেছে পেঙ্গুইনের দল! দেখুন মন ভাল করা ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: মানুষের ঘরবন্দি থাকার সুযোগে প্রাণ খুলে বাঁচছে বন্যপ্রাণ। স্বাভাবিক ছন্দে অবাধে চলাফেরা করতে পারছে তারা। গোটা পৃথিবী জুড়ে এসব ছবি ভাইরাল এখন। ঠিক সেভাবেই নজরে এল সিঙ্গাপুরের এক বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে পেঙ্গুইনদের অবাধ

মানুষের ভিড় নেই, মনের আনন্দে ইনডোর গেমসে মেতেছে পেঙ্গুইনের দল! দেখুন মন ভাল করা ভিডিও

শেষ আপডেট: 4 May 2020 16:38

দ্য ওয়াল ব্যুরো: মানুষের ঘরবন্দি থাকার সুযোগে প্রাণ খুলে বাঁচছে বন্যপ্রাণ। স্বাভাবিক ছন্দে অবাধে চলাফেরা করতে পারছে তারা। গোটা পৃথিবী জুড়ে এসব ছবি ভাইরাল এখন। ঠিক সেভাবেই নজরে এল সিঙ্গাপুরের এক বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে পেঙ্গুইনদের অবাধ বিচরণের ছবি। শুধু বিচরণ নয়, যেন বার্ষিক ক্রীড়া উৎসবে মেতেছে তারা। লকডাউনের কারণে মানুষের আনাগোনা না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আর তারাও মনের আনন্দে নিজেদের বাসভূমিটিকে ঘুরে দেখছে। নিজেদের মধ্যে তুমুল খেলাধুলো করছে। সিঙ্গাপুরের বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র এবং চিড়িয়াখানায় বেশ কিছু আফ্রিকান পেঙ্গুইন আছে। লকডাউনের পর থেকেই এদের নিজেদের মতো চলাফেরার সুযোগ করে দেওয়া হয়। সকলেই অবাক, তারা অত্যন্ত ভাল আচরণ করে বাধ্য বাচ্চাদের মতো চলাফেরা করতে শুরু করে! কেউ কেউ তো রীতিমতো 'ওয়ার্ক আউট'-এ বেরিয়েছে যেন। এই সুযোগেই পেঙ্গুইনদের জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে আয়োজন করা হয়েছে ইনডোর গেমসেরও। অবস্টাকল গেমসের মতো সাজানো হয়েছে সবকিছু। খেলোয়াড় পেঙ্গুইনরা নিজেরাই। সে এক দেখার মতো দৃশ্য। ছোট্ট ছোট্ট শিশুদের মত খেলায় মত্ত তারা। তবে শৃঙ্খলার কোনও অভাব নেই। চিড়িয়াখানার কর্মীরাও তাদের জন্য এই সব আয়োজন করতে পেরে খুশি। বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রের তরফে পেঙ্গুইনদের এই খেলাধুলোর ভিডিও সোশ্যাল মিডিয়াতেও প্রকাশ করা হয়। লকডাউনে ঘরবন্দি নেটিজেনদের কাছেও দারুণ মজার রসদ হয়ে ওঠে এটি। চিড়িয়াখানার তরফে জানানো হয়েছে, এই খেলাগুলো যে শুধু পেঙ্গুইনদের মনোরঞ্জন করবে, তা-ই নয়। তাদের পায়ের জোরও বাড়াবে রীতিমতো। তাদের স্বাস্থ্যের জন্য উপকারী হবে এই উদ্যোগ। দেখুন সেই ভিডিও। https://www.facebook.com/wrs.sg/videos/623814238215576/?v=623814238215576 যারা পশুপাখি ভালোবাসেন তারা এই দৃশ্যে দারুন খুশি। অনেকে তো বলেই দিয়েছেন এই হাজার হাজার মৃত্যু মিছিলের মাঝে এগুলোই একটু ভালো লাগার খবর, একটু আনন্দের জোগান।

```