২২ অগস্ট থেকে ২৪ অগস্ট পর্যন্ত অনলাইনে ভর্তির সুযোগ দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলগুলিকে বকেয়া ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।

বিদ্যাসাগর ভবন
শেষ আপডেট: 21 August 2025 20:50
দ্য ওয়াল ব্যুরো: বারবার নোটিস জারি করার পরেও বহু প্রতিষ্ঠান উচ্চমাধ্যমিক সেমেস্টার-৩ (WBCHSE 3rd Semester) পরীক্ষার (২০২৬) জন্য ছাত্র-ছাত্রীদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি। শিক্ষকমহল থেকেও অবশিষ্ট পড়ুয়াদের সুযোগ দেওয়ার দাবি উঠেছিল। সেই প্রেক্ষিতেই অবশেষে ফের খুলে দেওয়া হচ্ছে ভর্তি পোর্টাল (Admission Portal)।

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) সভাপতি অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ২২ অগস্ট থেকে ২৪ অগস্ট পর্যন্ত অনলাইনে ভর্তির সুযোগ দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলগুলিকে বকেয়া ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। এর জন্য প্রয়োজনীয় ফি ও জরিমানাও জমা করতে হবে।
সংসদের স্পষ্ট নির্দেশ, নির্ধারিত তারিখের পরে আর কোনও আবেদন গ্রহণ করা হবে না। তাই বিদ্যালয় প্রধানদের নির্দিষ্ট সময়ের মধ্যেই ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।