Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

একদিকে তথ্যপ্রমাণ বিপন্ন, অন্যদিকে ফাঁসির দাবি করছেন, চালাকি ধরা পড়ে গেছে: অধীর

শুধু মিছিল করা নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এদিন চাঁচাছোলা সমালোচনা করেছেন অধীর। 

একদিকে তথ্যপ্রমাণ বিপন্ন, অন্যদিকে ফাঁসির দাবি করছেন, চালাকি ধরা পড়ে গেছে: অধীর

অধীররঞ্জন চৌধুরী।

শেষ আপডেট: 29 August 2024 18:46

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার মৃত্যু ও সেই ঘটনাকে কেন্দ্র করে সরকার বিরোধী উপর্যুপরি অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার কলকাতা শহরে মিছিল করল কংগ্রেস। তার নেতৃত্ব দিলেন কংগ্রেসের প্রবীণ নেতা অধীর চৌধুরী। 

জাতীয় স্তরে কংগ্রেসের একাংশ নেতা যখন তৃণমূলের সঙ্গে সখ্য রেখে চলতে চাইছে, সেই পরিস্থিতিতে অধীর চৌধুরীর এদিনের মিছিল তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ, অধীর হেঁটেছেন দিল্লির একাংশ নেতার বিপরীতে। শুধু মিছিল করা নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এদিন চাঁচাছোলা সমালোচনা করেছেন অধীর। 
 
ওই মিছিলের পর অধীরবাবু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চালাকি করছেন। কিন্তু তাঁর চালাকি ধরা পড়ে গেছে। উনি সিবিআইয়ের ঘাড়ে সমস্ত কিছু ঠেলে দিতে চাইছেন। কিন্তু তা বললে চলবে কেন? হাইকোর্ট যখন সিবিআই তদন্তের নির্দেশ দিল, তখন উনি হলফনামা পেশ করে বলতেই পারতেন রাজ্য সরকারকে আরও দশ দিন সুযোগ দেওয়া হোক। 

অধীরের অভিযোগ, আরজি কর হাসপাতালে তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে। তার পর এখন মুখ্যমন্ত্রী দাবি করছেন, অপরাধীর ফাঁসি হোক। এটা মানুষকে বিভ্রান্ত করা ও ধোঁকা দেওয়া। তাঁর কথায়, "মুখ্যমন্ত্রী একদিকে বলছেন বিধানসভায় ধর্ষণ বিরোধী আইন পাশ করাব, অন্যদিকে তথ্যপ্রমাণ লোপাট করাচ্ছেন, তাহলে কি ফাঁসি হবে কারও?" 

লোকসভায় প্রাক্তন কংগ্রেস দলনেতা বলেন, "বাংলায় তো এটাই প্রথম ধর্ষণের ঘটনা নয়? তাহলে মুখ্যমন্ত্রী এতদিন ঘুমিয়ে ছিলেন কেন?" তা ছাড়া যুক্তি দিয়ে অধীর বলেন, ধর্ষণের সাজার জন্য নতুন আইনের দরকার নেই। নির্ভয়া কাণ্ডের পর আইনের সংশোধন হয়েছে। সেই আইন মোতাবেক নির্ভয়া কাণ্ডে অভিযুক্তদের ফাঁসিও হয়েছে। প্রশ্ন হল, কামদুনি কাণ্ডের পর কেন নতুন আইনের কথা বলা হয়নি? 

ডাক্তারি পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন জানিয়ে এদিন অধীর চৌধুরী আরও বলেছেন, "আরজি কর ইস্যুতে জনতা যেভাবে পথে নেমেছে তাতে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে আন্দোলনে জনতা ভয় পেয়েছে মমতা। তাই কখনও ভয় দেখিয়ে কখনও মিথ্যে বলে কখনও চালাকির আশ্রয় নিয়ে উনি মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন।"

এদিন মুখ্যমন্ত্রীর তরফে দাবি করা হয়েছে, বুধবার টিএমসিপির অনুষ্ঠানে তাঁর বক্তব্যকে বিকৃত করা হয়েছে। এ প্রসঙ্গে অধীরের প্রতিক্রিয়া, "উনি বুধবার আন্দোলনকারীদের ভয় দেখানোর চেষ্টা করেছিলেন। মানুষ ভয় পাচ্ছে না, হিতে বিপরীত হবে, তাই এখন উনি পাল্টি খাচ্ছেন। কালকের ভিডিও বাজারে আছে, আজকের ভিডিও বাজারে আছে। মানুষ দেখে নিক। ওনাকে মিথ্যাশ্রী উপাধী দেওয়া উচিত।"

এদিন কলেজ স্কোয়্যার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের আয়োজন করেছিল প্রদেশ কংগ্রেস। অধীরের পাশাপাশি মিছিলে ছিলেন দলের বাংলার একমাত্র সাংসদ ঈশা খান চৌধুরী এবং কয়েকজন শীর্ষ নেতা। এদিন আপাদমস্তক কালো পোশাকে ঢাকা ছিলেন অধীর। মাথাতেও ছিল কালো পাগড়ি।


```