Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'কোনও মুসলমানই বেআইনিভাবে মসজিদ তৈরি হোক চান না', হুমায়ুনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন অধীরের

অধীরের দাবি, কারও জোর দেখিয়ে, জমি দখল করে প্রোমোটারি তৈরি করা গেলেও মসজিদ গড়ে ওঠা উচিত নয় এবং হয়ও না।

'কোনও মুসলমানই বেআইনিভাবে মসজিদ তৈরি হোক চান না', হুমায়ুনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন অধীরের

গ্রাফিক্স: দ্য ওয়াল

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 5 December 2025 15:54

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদে হুমায়ুনের (Humayun Kabir Masjid) মসজিদ সংক্রান্ত বিতর্কে হস্তক্ষেপ করতে নারাজ কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে— এ মুহূর্তে আদালত কোনও বিশেষ নির্দেশ দেবে না। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দায়ভার সম্পূর্ণ রাজ্যের উপরই। হুমায়ুন কবীরের কর্মসূচি নিয়েও আদালত কোনও মন্তব্য করতে চায়নি।

শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, পরিস্থিতি যাতে অশান্তির দিকে না যায়, সেজন্য প্রয়োজনীয় বাহিনী ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। মানুষের নিরাপত্তা সুরক্ষিত রাখতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও আদালতকে জানায় প্রশাসন। আবেদনকারীর পক্ষে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) বলেন, “সম্প্রীতি নষ্ট হতে পারে— রাজ্য যেন তা আটকাতে সক্রিয় ভূমিকা নেয়।”

এ ঘটনায় এ দিন প্রতিক্রিয়া জানান কংগ্রেস (Congress Leader) সাংসদ অধীররঞ্জন চৌধুরীও (Adhir Ranjan Chowdhury)। তাঁর কথায়, “ভারতবর্ষে কোনও মুসলমান বেআইনিভাবে মসজিদ তৈরির পক্ষপাতী নন। রেজিস্ট্রেশন ছাড়া কোথাও মসজিদ গড়ে তোলা সম্ভবই নয়। মসজিদ একটি পবিত্র স্থান— সেটা কেবল আইনসম্মত পদ্ধতিতেই হতে পারে।”

অধীরের দাবি, কারও জোর দেখিয়ে, জমি দখল করে প্রোমোটারি তৈরি করা গেলেও মসজিদ গড়ে ওঠা উচিত নয় এবং হয়ও না। তাঁর কথায়, “যে জায়গাকে পবিত্র বলে মানা হয়, সেখানে কখনও বেআইনি নির্মাণ মেনে নেওয়া যায় না।”

আগামিকালই বেলডাঙায় হুমায়ুনের মসজিদের (Humayun Masjid) শিলান্যাস। তার আগেই ওই মসজিদকে বেআইনি বলে কটাক্ষ করেছেন  কংগ্রেস নেতা অধীর চৌধুরি। মসজিদ নির্মাণকে বেআইনি বলে উল্লেখ করে অধীর বলেন, "জমি রেজিস্ট্রি না করে কেউ মসজিদ তুলতে পারে না"।

বস্তুত, বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশাসনিক সভায় যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন। তবে আজ সেখানে ঢোকার মুখেই শোনেন দল থেকে সাসপেন্ড হওয়ার খবর! তারপর প্রাথমিক প্রতিক্রিয়াতেই হুমায়ুন কবীর (Humayun Kabir) চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, তিনি ইস্তফা দেবেন এবং মুর্শিদাবাদেই (Mursidabad) নিজের নতুন দল বানাবেন।

আগামী ২২ ডিসেম্বর মুর্শিদাবাদে নিজের দলের ঘোষণা করবেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছিলেন তিনি। এই প্রসঙ্গেই তাঁর হুঙ্কার, তৃণমূল (TMC News), বিজেপি (BJP News) সবার বিরুদ্ধে লড়ব, ১৩৫টি আসনে প্রার্থী দেব। কে কী করতে পারে দেখে নেব।


```