Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বন্যা দেখতে গেছেন, দরকারে ওখানে নেচে দেবেন!' মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ যাওয়া নিয়ে ক্ষুব্ধ অধীর

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ পরিদর্শন নিয়ে ক্ষুব্ধ অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, ‘বন্যা দেখতে গেছেন, দরকারে ওখানে নেচে দেবেন!’

'বন্যা দেখতে গেছেন, দরকারে ওখানে নেচে দেবেন!' মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ যাওয়া নিয়ে ক্ষুব্ধ অধীর

অধীর চৌধুরী (ফাইল ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 7 October 2025 14:54

দ্য ওয়াল ব্যুরো: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ ৷ ভয়াবহ বন্যা ও ধসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩২। যার মধ্যে দার্জিলিং ও মিরিকেই মৃত্যু হয়েছে ২২ জনের ৷ এই পরিস্থিতিতে সোমবার দুপুরে উত্তরবঙ্গ পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথা বলেন তিনি। দফায় দফায় বৈঠক করেন ও ক্ষতিগ্রস্থ এলাকার একাংশ পরিদর্শনও করে সোম ও মঙ্গলবার। রবিবার যখন উত্তরবঙ্গে হাহাকার, কেউ কিছু বুঝে ওঠার আগেই অনেকের সব শেষ হয়ে গেছে, তখন দুর্গাপুজোর কার্নিভালে ব্যস্ত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়েই তাঁকে কটাক্ষ করলেন অধীর চৌধুরী। কংগ্রেস নেতার চাঁচাছোলা আক্রমণ, 'বাংলা ডুবছে দিদি নাচছে।'

শনিবার থেকে একটানা ভারী বৃষ্টিতে স্তব্ধ হয়ে যায় উত্তরবঙ্গের জনজীবন ৷ তিস্তা, তোর্সা, জলঢাকা-সহ একাধিক পাহাড়ি নদীর জলস্তর বেড়ে ভয়ানক হয়ে ওঠে পরিস্থিতি ৷ ধসের কারণে ভেঙে পড়ে বহু রাস্তা, ভেসে যায় বাড়ি ৷ এখনও বাড়ছে মৃতের সংখ্যা ৷ এই পরিস্থিতিতে রবিবার কার্নিভাল আয়োজন করা নিয়ে দুদিন ধরে সমালোচনার স্বীকার হতে হয়েছে মুখ্যমন্ত্রীকে। কার্নিভালের স্টেজে তাঁর নাচেরও নিন্দা জানিয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে নেটিজেনরা। এনিয়েই তৃণমূল সুপ্রিমোকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি।

অধীরের বক্তব্য, 'প্রাকৃতিক দুর্যোগের কোনও সময় থাকে না। ভারতের অনেক জায়গাতেই এমন ভারী বৃষ্টি, ধস নামছে। কোথাও মেঘভাঙা বৃষ্টি, কোথাও অতি বৃষ্টি!। প্রাকৃতিক বিপর্যয়। আমরা কেউ আটকাতে পারি না। আমরা প্রাকৃতিক বিপর্যয়ের তীব্রতা কমাতে পারি, 'বিপর্যয়'টা কমাতে পারি। দ্রুততার সঙ্গে কমানোর চেষ্টা করতে পারি। সেখানেই সরকারের ভূমিকা, এক্ষেত্রে তো ফেল করেছে রাজ্য সরকার। ১০০ -তে ২০০ ফেল।'

এতগুলো মৃত্যু কিন্তু মুখ্যমন্ত্রী উৎসবে মাতলেন, এনিয়ে ক্ষোভ উগরে দেন কংগ্রেস নেতা। তাঁর সাফ কথা, দিদি গেছে, ওখানে ঘুরবে-ফিরবে বন্যা দেখবে, খাবে। প্রয়োজনে নেচেও দেবে, আছেই তো নাচার জায়গা উত্তরকন্যা। আবার চলে আসবে, দিদি বরং নাচুন।

রাজ্যে যতবার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, জল নামেনি রাস্তা থেকে, তখন প্রশানের গাফিলতি দেখার ঊর্ধ্বে ডিভিসির দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী, এমন অভিযোগ তোলেন অধীর। তিনি মনে করেন, যদি ডিভিসি কালপ্রিট দিদি জেনেই থাকেন, তাহলে তো সদর দফতরে একটা ডেপুটেশন বা ঘেরাও অভিযান করা দরকার। প্রতিবাদ দরকার অন্যায়ের। আসলে দিদি সব জানে কিন্তু মানুষকে বোকা বানাতে চায়, জেনে শুনে বিপদে ফেলছে। বলেন, 'এখন বন্যায় যখন সব ভেসে যাচ্ছে, মানুষ খেতে পারছে না, বসার জায়গা পাচ্ছে না, সেখানে বাংলার মুখ্যমন্ত্রী কার্নিভালের নামে নৃত্য প্রদর্শন করছে। দিদির নৃত্য দেখছে মানুষ।'

উত্তরবঙ্গের শোচনীয় পরিস্থিতি নিয়ে বর্তমানে মাঠে নেমেছে বিরোধিরা। পিছু হটলেন না অধীরও। প্রদেশ কংগ্রেসের তরফে তেমন কোনও বক্তব্য সামনে না এলেও অধীর ছাড়ার লোক নন। তিনি সরকারের গাফিলতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন। শেষে বলেন, 'বালি তুলতে গিয়ে তো সব নদীর বারোটা বেজে গেছে, বাঁধ কই। বালি দিয়েই বন্যা ঠেকানো হয়। ঘর নেই, অর্ধেকের রুজি-রুটি নেই আর দিদি নাচছে। কিছু হলেই দিদির হাতে একটা চাকরি আছে, হোমগার্ডের। আর ওদের কাজ কী, চাকরি পাওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে যাও, ট্রাক-বাস-গাড়ি ধরো, ঘুষ খাও আর বাড়ি চলে যাও।'

এনিয়ে তৃণমূলের তরফে বিশেষ কিছু মন্তব্য সামনে আসেনি। এই বক্তব্যের বিশেষ কোনও প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।


```