Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

বিধান ভবনে হামলা: 'কোন সমঝোতায় মূল অভিযুক্ত গ্রেফতার হয়নি?', পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ অধীরের

উত্তেজনার সূত্রপাত বৃহস্পতিবার প্রকাশ্যে আসা একটি ভিডিও ঘিরে। অভিযোগ, ‘ভোটার অধিকারের যাত্রা ’চলাকালীন দরভাঙ্গায় কংগ্রেসের পতাকা গায়ে জড়ানো এক ব্যক্তি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অশ্লীল মন্তব্য করেন।

বিধান ভবনে হামলা: 'কোন সমঝোতায় মূল অভিযুক্ত গ্রেফতার হয়নি?', পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ অধীরের

অধীর চৌধুরী (ফাইল চিত্র)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 30 August 2025 18:29

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় প্রদেশ কংগ্রেস দফতরে বিজেপির (BJP) সমর্থকদের হামলা চালানোর ঘটনার পর পেরিয়ে গেছে প্রায় ২৪ ঘণ্টা। এখনও গ্রেফতার করা যায়নি মূল অভিযুক্তকে। এনিয়ে পুলিশ ও রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Chowdhury)।

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনে এক সভা থেকে অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, 'থানার দূরত্ব ১০০ মিটার, তাও পুলিশ আসতে পারল না। এই আক্রমণ ঠেকাতে পারল না।' 'একই এলাকায় তৃণমূলের ঠেকে হামলা হলে পুলিশ কি রক্ষা করতে আসত না?' সভামঞ্চ থেকে এই প্রশ্নও তুলেছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ।

হামলার পর দীর্ঘসময় পেরিয়ে গেলেও এখনও মূল অভিযুক্ত রাকেশ সিংকে গ্রেফতার করা যায়নি। এনিয়ে সুর চড়ান অধীর চৌধুরী। পুলিশকে উদ্দেশ্য করেই তাঁর প্রশ্ন, 'কোন সমঝোতার কারণে এখনও মূল অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হল না?'

শুক্রবার কলকাতার প্রদেশ কংগ্রেস দফতর (Pradesh Congress Office) বিধান ভবনে ঢুকে পড়ে কার্যত তাণ্ডব চালায় বিজেপির একদল নেতা-সমর্থক। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ছবি (Rahul Gandhi)-সহ একাধিক ব্যানার, পোস্টার ধ্বংস করে দেওয়া হয় বলে অভিযোগ।

একইদিনে বিহারের পাটনায় (Patna) রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। পাল্টা কংগ্রেসের কর্মী সমর্থকরাও রাস্তায় নামলে দুপক্ষের মধ্যে হাতাহাতি-মারামারিও হয়। সেই ভিডিও-ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গোটা বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছে কংগ্রেস।

উত্তেজনার সূত্রপাত বৃহস্পতিবার প্রকাশ্যে আসা একটি ভিডিও ঘিরে। অভিযোগ, ‘ভোটার অধিকারের যাত্রা ’চলাকালীন দরভাঙ্গায় কংগ্রেসের পতাকা গায়ে জড়ানো এক ব্যক্তি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করেন। ওই ভিডিও ভাইরাল হতেই বিজেপি থানায় এফআইআর দায়ের করে এবং কংগ্রেসের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায়। 


```