Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চলেছেন অধীর

এই পরিস্থিতিতে শ্রমিকদের কাছে সরাসরি তথ্য চেয়েছেন অধীরবাবু। সামাজিক মাধ্যমে আহ্বান জানিয়ে তিনি বলেছেন, “আপনাদের যে সমস্ত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, তা কমেন্ট বা মেসেজ করে আমাকে জানান। আমি সেই সমস্ত তথ্য রাষ্ট্রপতির কাছে তুলে ধরব।”

ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চলেছেন অধীর

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 9 September 2025 17:55

দ্য ওয়াল ব্যুরো: ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর ( Bengali Migrant Workers) বাড়তে থাকা অত্যাচার নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চলেছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury, Bengali Migrant Workers, President)। বুধবার রাষ্ট্রপতি ভবনে এই বিষয়ে সাক্ষাৎ করবেন তিনি।

বহরমপুরের প্রাক্তন সাংসদ ও কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীরবাবু সম্প্রতি রাষ্ট্রপতির কাছে সময় চেয়ে আবেদন করেছিলেন। সেই আবেদন গ্রহণ করে রাষ্ট্রপতির দফতর সাক্ষাতের অনুমতি দিয়েছে। মূলত পরিযায়ী শ্রমিকদের সমস্যাকেই সামনে রেখে এই পদক্ষেপ বলে জানিয়েছেন অধীরবাবু।

তিনি বলেন, “ভিন রাজ্যে কর্মরত বাংলার শ্রমিক ভাই-বোনেরা নানারকম সমস্যার মুখোমুখি হচ্ছেন। শুধু ভাষা নয়, পরিচয় নিয়েও তাঁদের হেনস্তার শিকার হতে হচ্ছে। অনেক সময় শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য তাঁদের বাংলাদেশি বলে অপবাদ দেওয়া হচ্ছে। কিন্তু এসব সমস্যার কোনও প্রতিবিম্ব সরকারি নথিতে পড়ে না।”

এই পরিস্থিতিতে শ্রমিকদের কাছে সরাসরি তথ্য চেয়েছেন অধীরবাবু। সামাজিক মাধ্যমে আহ্বান জানিয়ে তিনি বলেছেন, “আপনাদের যে সমস্ত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, তা কমেন্ট বা মেসেজ করে আমাকে জানান। আমি সেই সমস্ত তথ্য রাষ্ট্রপতির কাছে তুলে ধরব।”

অধীরবাবুর এই পদক্ষেপে অনেকেই আশাবাদী যে, অবশেষে পরিযায়ী শ্রমিকদের সমস্যার একটা সংগঠিত আওয়াজ তৈরি হবে কেন্দ্রের দরবারে। তবে, এই ইস্যুতে কেন্দ্রের সরকার কী ভূমিকা নেয়, সেদিকেও নজর রাখছে রাজনৈতিক মহল


```