Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

বহু মানুষ বাড়ি ফেরেন, ইদের আগে অতিরিক্ত ট্রেন চালুর দাবি অধীরের, রেলমন্ত্রীকে চিঠি

চিঠিতে অধীর রঞ্জন চৌধুরী উল্লেখ করেছেন, মুর্শিদাবাদ জেলার পাশাপাশি মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও ইদের সময় বিপুল সংখ্যক মানুষ বাড়ি ফেরেন। এই অঞ্চলের বহু মানুষ দেশের বিভিন্ন রাজ্যে কাজ করেন। উৎসবের সময় তাঁরা পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি ফিরে আসেন।

বহু মানুষ বাড়ি ফেরেন, ইদের আগে অতিরিক্ত ট্রেন চালুর দাবি অধীরের, রেলমন্ত্রীকে চিঠি

অধীর চৌধুরী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 10 March 2026 04:16

দ্য ওয়াল ব্যুরো: ইদ উৎসবকে (EID 2026) সামনে রেখে বাংলার বিভিন্ন জেলায় যাত্রীদের ভিড় সামাল দিতে অতিরিক্ত রেল পরিষেবা চালুর দাবি জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhuri)। এ বিষয়ে তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) কাছে চিঠি লিখে বিশেষ ট্রেন চালুর (Special Trains For EID In West Bengal) ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন।

তাঁর বক্তব্য, ইদের সময় বহু মানুষ দেশের নানা প্রান্ত থেকে বাড়ি ফেরেন। সেই সময় যাত্রীদের চাপ সামলাতে পর্যাপ্ত ট্রেন না থাকলে সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয়।

চিঠিতে অধীর রঞ্জন চৌধুরী উল্লেখ করেছেন, মুর্শিদাবাদ জেলার পাশাপাশি মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও ইদের সময় বিপুল সংখ্যক মানুষ বাড়ি ফেরেন। এই অঞ্চলের বহু মানুষ দেশের বিভিন্ন রাজ্যে কাজ করেন (Migrant Workers)। উৎসবের সময় তাঁরা পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি ফিরে আসেন। ফলে ওই সময় ট্রেনে যাত্রীসংখ্যা দ্রুত বেড়ে যায়। এই পরিস্থিতিতে পর্যাপ্ত রেল পরিষেবা না থাকলে যাতায়াতে সমস্যা তৈরি হয় বলে তিনি জানান।

এই প্রেক্ষিতেই হাওড়া এবং শিয়ালদহ (Howrah-Sealdah) থেকে উত্তরবঙ্গমুখী অতিরিক্ত ট্রেন চালানোর অনুরোধ জানিয়েছেন অধীর। তাঁর মতে, বিশেষ ট্রেন চালু হলে যাত্রীদের যাতায়াত অনেকটাই সহজ হবে এবং অতিরিক্ত ভিড়ও কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

রেলমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে তিনি কয়েকটি নির্দিষ্ট প্রস্তাবও তুলে ধরেছেন। প্রথমত, শিয়ালদহ থেকে নশীপুর সেতু হয়ে মালদহ ও উত্তরবঙ্গমুখী একটি বিশেষ ট্রেন চালু করার দাবি জানানো হয়েছে। এতে মুর্শিদাবাদ এবং পার্শ্ববর্তী জেলার যাত্রীরাও সুবিধা পাবেন বলে তাঁর মত।

দ্বিতীয় প্রস্তাব হিসেবে তিনি হাওড়া থেকে খাগড়াঘাট, আজিমগঞ্জ, জঙ্গিপুর ও ফরাক্কা হয়ে মালদহ এবং উত্তরবঙ্গের দিকে বিশেষ ট্রেন চালুর কথা বলেছেন। এই রুটে অতিরিক্ত ট্রেন চালু হলে উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে বলে তিনি মনে করেন।

এছাড়াও ইদের সপ্তাহে খাগড়াঘাট রোড স্টেশনে চলাচলকারী একাধিক ট্রেনের অস্থায়ী স্টপেজ চালু করার প্রস্তাব দিয়েছেন তিনি। এতে স্থানীয় যাত্রীরা সরাসরি ট্রেনে ওঠার সুযোগ পাবেন।

আরও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব হিসেবে শিয়ালদহ থেকে লালগোলা পর্যন্ত বিশেষ মেমু ট্রেন চালুর দাবি জানানো হয়েছে। অধীরের মতে, এই পরিষেবা চালু হলে ইদের সময় যাত্রীদের চাপ সামলাতে রেলকে অনেকটাই সাহায্য করবে এবং সাধারণ মানুষও স্বস্তি পাবেন।


```