Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

মুসলিমদের বাড়তি সুবিধা? ওবিসি নিয়ে হাইকোর্টে যাবে বিজেপি, জানালেন শুভেন্দু

ওবিসি সংরক্ষণ নিয়ে আদালতে মামলার জেরে রাজ্যের কয়েক লক্ষ চাকরি আটকে রয়েছে বলে আগেই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুসলিমদের বাড়তি সুবিধা? ওবিসি নিয়ে হাইকোর্টে যাবে বিজেপি, জানালেন শুভেন্দু

সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 26 March 2025 16:41

দ্য ওয়াল ব্যুরো: ওবিসি সংরক্ষণ নিয়ে আদালতে মামলার জেরে রাজ্যের কয়েক লক্ষ চাকরি আটকে রয়েছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ওবিসি নিয়ে রাজ্যের বিরুদ্ধেই বড় অভিযোগ আনলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বুধবার সাংবাদিক বৈঠক থেকে বিরোধী দলনেতা বলেন, "ওবিসি সমীক্ষার নামে একটি বিশেষ সম্প্রদায়কে সুবিধা পাইয়ে দিতে সমীক্ষা চালু করেছে রাজ্য। এরা সংবিধানও মানে না। সোমবার এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করবে বিজেপি।" মামলায় জাতীয় ওবিসি কমিশনকে অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

বিরোধী দলনেতার কথায়, ওবিসির রি-সার্ভে করতে হলে তো সবার হওয়ার কথা। সেখানে বাংলা সহায়তা কেন্দ্র, আশা কর্মী, আইসিডিএসের কর্মীদের দিয়ে শুধুমাত্র মুসলিমদের সার্ভে করা হচ্ছে। এমনকী ইমামদের কথা মতো সার্ভে হচ্ছে। তাই এই মামলায় ওবিসির জাতীয় কমিশনকে অন্তর্ভুক্ত করার জন্য আদালতে আবেদন জানানো হবে।

শুভেন্দুর অভিযোগ, রাজ্যে যেটুকু কর্ম সংস্থানের সুযোগ ছিল, ওবিসিতে মুসলিমদের সুবিধা পাইয়ে দেওয়ার নামে রাজ্যের পাকানো জটে সেটাও নষ্ট হল। শুধু নিয়োগ নয়, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়েছে। এর ফলে হিন্দু ওবিসিরা আরও ধ্বংসের পথে বলেও দাবি বিরোধী দলনেতার। 

তিনি জানান, রাম নবমীর পর রাজ্যজুড়ে হিন্দু ওবিসিদের বাঁচাও কর্মসূচি পালন করা হবে। রাজ্য সরকারকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, "চাকরি বাকরি নেই, শুধু সার্টিফিকেট। শুধু ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে একটি সম্প্রদায়কে তুষ্ঠিকরণ করছে। এজন্যই তো আমরা এই সরকারকে মুসলিম লিগ-২ বলি!"

সরকারি চাকরিতে ওবিসিদের জন্য ১৭ শতাংশ সংরক্ষণ চালু করেছিল রাজ্য। যা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। ওই মামলায় রাজ্যের সংরক্ষণ নির্দেশ বাতিল করে হাইকোর্ট জানিয়েছিল, 'ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ করা যায় না'।  

তারপর রাজ্যের তরফে চালু করা সমীক্ষাতেও বিস্তর গরমিল করে মুসলিমদের সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলনেতার।


```