
অ্যাক্রোপলিস মলে আগুন
শেষ আপডেট: 14 June 2024 17:16
দ্য ওয়াল ব্যুরো: আগুন আয়ত্তে আনতে অবশেষে কাচ ভাঙা হল অ্যাক্রোপলিস মলের। শুক্রবার ভর দুপুরে আগুন লাগে কসবার অ্যাক্রোপলিস মলে। ধোঁয়ায় ঢেকে যায় মল চত্বর। চতুর্থতল থেকে আগুন লেগেছে বলে অনুমান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। কিন্তু ধোঁয়ার জন্য দমকল কর্মীরা প্রথমে মলের ভিতরে ঢুকতেই পারেননি। সময় যত গড়ায় ততই বাড়তে থাকে ধোঁয়া। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
আগুন আয়ত্বে আনতে ভেঙে ফেলা হচ্ছে অ্যাক্রোপলিস মলের কাচ#TheWallBangla #AcropolisMall #AcropolisMallFire #Kolkata pic.twitter.com/5kB9TIkik9
— The Wall (@TheWallTweets) June 14, 2024
আগুন লাগার খবরে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে। মলের ভিতর অসংখ্য় কর্মী। ছিলেন ঘুরতে আসা মানুষজনও। আপৎকালীন ভিত্তিতে তাদের বাইরে বের করে আনার চেষ্টা শুরু হয়। পাশেই গীতাঞ্জলি স্টেডিয়াম। মলের কর্মীরা প্রাথমিকভাবে সেখানেই আশ্রয় নেন। পরে দমকল জানায় মলের ভিতর কেউ আটকে নেই। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। বিপর্যয় মোকাবিলা দফতরের লোকজনও ঘটনাস্থলে পৌঁছে যায়।
বিধ্বংসী আগুন অ্যাক্রোপলিস মলে, নিয়ন্ত্রণে আনতে ভাঙা হল কাচ, আনা হল স্কাই ল্যাডার#TheWallBangla #AcropolisMallFire #Kolkata pic.twitter.com/nxBJ8EITZo
— The Wall (@TheWallTweets) June 14, 2024
প্রবল ধোঁয়ার জন্য প্রাথমিক অবস্থায় ভিতরে ঢুকতেই পারেননি দমকল কর্মীরা। পরে অক্সিজেন মাস্ক ও সিলিন্ডার নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা শুরু হয়। কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে গোটা মল। আশেপাশের বাড়িগুলিও ধোঁয়ায় ঢেকে গেছে। আগুনের সঙ্গে যুদ্ধ করতে নিয়ে আসা হয় স্কাই ল্যাডারও। কাচ দিয়ে ঘেরা গোটা বিল্ডিং। ধোঁয়া বার করতে ভেঙে ফেলা হয় কাচ। ঘণ্টা দেড়েক পরেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।
অ্যাক্রোপলিস মলে আগুন, গল গল করে কালো ধোঁয়া বেরিয়ে চলেছে#TheWallBangla #AcropolisMallFire #Kolkata #KolkataFire pic.twitter.com/vgDC3FRgvg
— The Wall (@TheWallTweets) June 14, 2024
এই সপ্তাহের গোড়াতেই পার্ক স্ট্রিটে একটি বহুতলে আগুন লেগেছিল। প্রবল উদ্বেগ ছড়িয়ে ছিল সেখানেও। চার দিনের মাথায় এবার আগুন লাগল শহরের একটি বিখ্যাত শপিংমলে। অগ্নি নির্বাপন নিয়ে এখানেও প্রশ্ন উঠেছে।