Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

জল ভেবে রান্নার সময় খাবারে অ্যাসিড, সামান্য ভুলে মর মর অবস্থা ঘাটালের একটি পরিবারের

ঘাটালের রত্নেশ্বরবাটি গ্রামে রান্নার সময় জল ভেবে খাবারে অ্যাসিড দিয়ে ফেলেন মহিলা। তাতে অসুস্থ হয়ে পড়লেন এক পরিবারের ছ’জন, যার মধ্যে তিনজন শিশু রয়েছে। সকলের অবস্থার আশঙ্কাজনক।

জল ভেবে রান্নার সময় খাবারে অ্যাসিড, সামান্য ভুলে মর মর অবস্থা ঘাটালের একটি পরিবারের

প্রতীকী ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 24 November 2025 15:52

দ্য ওয়াল ব্যুরো: সামান্য ভুল যে কত বড় বিপদ ডেকে আনতে পারে, তার জ্বলন্ত উদাহরণ পাওয়া গেল পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। জল ভেবে রান্নায় ভুলবশত অ্যাসিড (Acid) ব্যবহার করে ফেলেন এক মহিলা। সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন পরিবারের ছ’জন সদস্য। গুরুতর অবস্থায় তিনজন শিশু-সহ আক্রান্তদের ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি রত্নেশ্বরবাটি গ্রামের। সেখানকার বাসিন্দা সন্নু সন্ন্যাসী পেশায় রুপোর কারিগর। কাজের প্রয়োজনে বাড়িতে রাখা ছিল অ্যাসিড (Chemical Acid)। রবিবার দুপুরে বাড়ির মহিলারা রান্না করছিলেন। সেই সময় নতুন আসা এক মহিলা ভুল করে জল ভেবে অ্যাসিড রান্নায় ব্যবহার করে ফেলেন।

রান্না শেষে পরিবারের সদস্যরা খাবার খাওয়ার পরই অসুস্থ বোধ করতে শুরু করেন। বমি, পেট ব্যথা ও শরীর খারাপের লক্ষণ দেখা দিলে তড়িঘড়ি তাঁদের ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিনজন শিশু গুরুতর (Critical Condition) অবস্থায় ছিল। পরে রাতেই ছ’জনকে আরও উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয় (Shifted to Kolkata Hospital)।

পরিবারের এক মহিলা জানান, 'দিদি নতুন এসেছেন, জানতেন না। ভুলবশত রান্নায় কী করে অ্যাসিড দিয়ে ফেলেছেন তিনিই জানেন। তিনটে বাচ্চা আছে, ওদেরই অবস্থা সবচেয়ে খারাপ।'

এ ধরনের খাদ্যে বিষক্রিয়া বা ভুল উপকরণ ব্যবহারের ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় আগেও দেখা গিয়েছে। কখনও পানীয় জল (Drinking Water Contamination), কখনও রান্নার খাবার থেকেও বহু মানুষ অসুস্থ হয়েছেন। তবে ঘাটালের এই ঘটনা ভয়াবহ বলে মনে করছেন স্থানীয়রা।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অ্যাসিড কীভাবে রান্নার জলের পাত্রের কাছে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, অ্যাসিড জাতীয় পদার্থ শরীরে গেলে অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে (Internal Organ Damage), ফলে পর্যবেক্ষণে রাখা হয়েছে আক্রান্তদের।


```