Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

জেল হেফাজতে বিনা চিকিৎসায় মেরে ফেলার অভিযোগ! দেহ সংরক্ষণের দাবিতে হাইকোর্টে বিজেপি

জেল হেফাজতে থাকা মৌসম চট্টোপাধ্যায়কে বিনা চিকিৎসায় মেরে ফেলা হয়েছে অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল বিজেপি।

জেল হেফাজতে বিনা চিকিৎসায় মেরে ফেলার অভিযোগ! দেহ সংরক্ষণের দাবিতে হাইকোর্টে বিজেপি

ফাইল ছবি।

শেষ আপডেট: 15 January 2025 13:02

দ্য ওয়াল ব্যুরো: জেল হেফাজতে থাকা মৌসম চট্টোপাধ্যায়কে বিনা চিকিৎসায় মেরে ফেলা হয়েছে অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল বিজেপি।

দেহ সংরক্ষণ করে ময়নাতদন্তের আর্জি জানিয়েছে পদ্ম শিবিরও। মামলাটি গ্রহণ করলেও বুধবার শুনানি হয়নি। আদালত সূত্রের খবর, বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ওই মামলার শুনানি হওয়ার কথা।

প্রসঙ্গত, অতীতে ঠিকাদারি কারবারের সঙ্গে যুক্ত মৌসমকে গত বছরের ফেব্রুয়ারি মাসে গ্রেফতার করে দক্ষিণেশ্বর থানা। পুলিশি হেফাজতের পর প্রথমে ব্যারাকপুর এবং পরে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে মৌসমকে রাখা হয়েছিল।

মৌসমের মায়ের অভিযোগ, সোমবারও ছেলের সঙ্গে দেখা করেছিলেন তিনি। তখন ছেলে জানায়, তাঁর চিকিৎসার কোনও ব্যবস্থা করছে না হাসপাতাল কর্তৃপক্ষ। এর ২৪ ঘণ্টার মধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষর তরফে মৌসমের বাড়িতে ফোন করে জানানো হয়, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।

পরিবারের অভিযোগ, হাইকোর্ট আগেই চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিলেও ওরা কোনও ব্যবস্থা করেনি। তারই জেরে মৃত্যু হয়েছে। এরপরই বিজেপি এবং নিহত কর্মীর পরিবারের তরফে ময়নাতদন্তের জন্য দেহ সংরক্ষণ করার আর্জি জানানো হয়। একই সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের আবেদন জানানো হয়েছে।


```