Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

লকআপে পিটিয়ে মারার অভিযোগ! রাজ্যের সব থানায় সিসিটিভি সক্রিয় রাখার নির্দেশ হাইকোর্টের

লকআপে পিটিয়ে মারার অভিযোগ! রাজ্যের সব থানায় সিসিটিভি সক্রিয় রাখার নির্দেশ হাইকোর্টের

ফাইল ছবি।

শেষ আপডেট: 30 January 2025 14:26

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের সমস্ত থানায় সিসিটিভি সক্রিয় রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এই নির্দেশ দিল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ।

আদালত এও জানিয়েছে, সিসিটিভি সক্রিয় না করলে বা এই নির্দেশ পালন না করলে ওই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত  অফিসারদের বিরুদ্ধে উপযুক্ত বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।


সম্প্রতি থানা লক আপে চার বিচারাধীন বন্দির মৃত্যুর অভিযোগ উঠেছিল। ওই মামলার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে বারুইপুর জেলে বিচারাহীন বন্দির মৃত্যু নিয়ে সিআইডির এডিজিকে উচ্চ পদস্থ অফিসার দিয়ে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। তদন্তে স্বচ্ছতা বজায় রাখার কথাও বা হয়েছে।

আদালত সূত্রের খবর, ২০২২ সালে বজবজ এলাকা থেকে গ্রেফতার হওয়া চারজন অভিযুক্তের জেল হেফাজতে মৃত্যু হয় ।ময়নাতদন্তের রিপোর্টে চারজনের শরীরে মোট ৩৯টা আঘাতের চিহ্ন পাওয়া যায়।এই নিয়ে  কলকাতা হাইকোর্টে জনস্বার্থ হামলা দারের করা হয়। আবেদনকারীর অভিযোগ, তাদের প্রত্যেককে পিটিয়ে মারা হয়েছে। 

এই প্রসঙ্গে থানার সিসিটিভি ফুটেজ তলব করেছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই সিসিটিভি ফুটেজের রিপোর্ট জমা না পড়ায় ক্ষুব্ধ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। তার পরিপ্রেক্ষিতে এবার রাজ্যের সব থানায় সিসিটিভি সক্রিয় রাখার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে আবেদনকারীর সিবিআই তদন্তের আবেদন খারিজ করে তদন্তভার সিআইডির হাতে তুলে দিয়েছে আদালত।


```