Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

জমি বিবাদের সময় পুলিশকে ধাক্কা মেরে পালাল অভিযুক্ত, জামাইকে আটক করে আনা হল চুঁচুড়া থানায় 

পুলিশের সঙ্গে বচসা চলার সময় পুলিশকে ধাক্কা মেরে কালাচাঁদ সেখান থেকে চলে যায় বলে অভিযোগ। পুলিশ তার জামাইকে আটক করে থানায় নিয়ে যায়।

জমি বিবাদের সময় পুলিশকে ধাক্কা মেরে পালাল অভিযুক্ত, জামাইকে আটক করে আনা হল চুঁচুড়া থানায় 

জমি বিবাদ থামাতে পৌঁছলেন বিধায়ক

শেষ আপডেট: 22 April 2025 13:14

দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: অন্যের জমিতে জোর করে নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে গন্ডগোল বাঁধল চুঁচুড়ার 
কাপাসডাঙায়। চলল মারধর, হুমকি। বিধায়ক গিয়ে পুলিশ ডাকলে পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যায় অভিযুক্ত। তার জামাইকে আটক করে নিয়ে যায় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, চুঁচুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের জিটি রোডের পাশে জমি রয়েছে আলপনা সাহা ও ব্যবসায়ী অভিজিৎ বিশ্বাসের। সেখানেই কিছুটা জমি রয়েছে কালাচাঁদ পাল নামে এক ব্যক্তির। সেই কালচাঁদ ওরফে কালু কয়েকদিন ধরে একটি দোকান ঘর করছেন ওই জমিতে। 

অভিজিৎ বিশ্বাস ও আলপনা সাহার অভিযোগ তাঁদের জমি জোর করে দখল করার চেষ্টা করা হচ্ছে। যা নিয়ে তাঁরা আগেই প্রতিবাদ করেছিলেন। কিন্তু তা না শুনে মঙ্গলবার আবার কাজ হতে দেখে অভিজিৎবাবু  চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে বিষয়টি জানান। বিধায়ক ওই ওয়ার্ডের কাউন্সিলর নির্মল চক্রবর্তীকে বিষয়টি দেখতে বলেন। বিধায়ক নিজেও ঘটনাস্থলে উপস্থিত হন। এরমধ্যেই কাউন্সিলর এর লোকজন কালুর উপরে চড়াও হয় বলে অভিযোগ। তার চশমা ভেঙে যায়।

অভিজিৎ বিশ্বাস বলেন, "কালু জোর করে বেআইনিভাবে পুকুর চাষ করে। অন্যের জমি দখল করে। ওর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। যেখানে আমাদের জমি সেই জমিতে বেআইনিভাবে নির্মাণ করছিল। বারণ করলে শোনেনি।তখন বিধায়ককে আমি জানাই।

কাউন্সিলর নির্মল চক্রবর্তী বলেন, "কালুর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে থানায়। অস্ত্র দেখিয়ে ভয় দেখায় মানুষকে।জোর করে জমি দখল করছে।তাকে কিছু বলা যায় না সবাই ভয় পায়।" কালুকে মারধরের অভিযোগ মানেননি কাউন্সিলর।

কালাচাঁদ পালের পাল্টা দাবি, "আমার স্ত্রী তাপসী পালের নামে জমি রেজিস্ট্রি করা। সেখানে নির্মাণ করতে গেলে কাউন্সিলরের লোকজন এসে মারধর করেছে। আমার চশমা ভেঙে দিয়েছে।" এ নিয়ে যখন উত্তেজনা চরমে ওঠে। চুঁচুড়া থানা থেকে পুলিশ পৌঁছয়। পুলিশের সঙ্গে বচসা চলার সময় পুলিশকে ধাক্কা মেরে কালাচাঁদ সেখান থেকে চলে যায় বলে অভিযোগ। পুলিশ তার জামাইকে আটক করে থানায় নিয়ে যায়।


```