Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

নকল UPI অ্যাপ ব্যবহার করে লক্ষ লক্ষ টাকার সোনার গয়না হাতিয়ে বারাসতে গ্রেফতার অভিযুক্ত

নকল UPI অ্যাপ ব্যবহার করে ভুয়ো ট্রানজ্যাকশনের স্ক্রিনশট দেখিয়ে লক্ষ লক্ষ টাকার সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। 

নকল UPI অ্যাপ ব্যবহার করে লক্ষ লক্ষ টাকার সোনার গয়না হাতিয়ে বারাসতে গ্রেফতার অভিযুক্ত

শেষ আপডেট: 18 July 2025 14:47

প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা

নকল UPI অ্যাপ ব্যবহার করে ভুয়ো ট্রানজ্যাকশনের স্ক্রিনশট (UPI Scam) দেখিয়ে লক্ষ লক্ষ টাকার সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। ধৃতের নাম রুধীন্দ্রনাথ মান্না। বাড়ি বাগুইহাটিতে।

সূত্রের খবর, চলতি মাসের ১১ তারিখ হাবড়ার একটি সোনার দোকানে (Gold Theft) প্রায় তিন লক্ষ টাকার হার অনলাইনে বুক করেন অভিযুক্ত। দোকানের পাঠানো কিউআর কোডে সফল লেনদেন হয়েছে বলে ভুয়ো স্ক্রিনশট পাঠান তিনি। সেই অনুযায়ী তাঁর ঠিকানায় গয়না ডেলিভারি পাঠিয়ে দেন দোকান কর্তৃপক্ষ।

কয়েক দিনের মধ্যেই ফের আরও বড় অঙ্কের, প্রায় ৮ লক্ষ টাকার অর্ডার দেন ওই ব্যক্তি। ফের সেই একই কৌশল। তবে এবার আর ধোঁকা খায়নি দোকান। অ্যাকাউন্ট খতিয়ে দেখে দেখা যায়, আগের লেনদেনের টাকাও আসেনি! এরপরই হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে দোকান কর্তৃপক্ষ।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বুধবার রাতে বাগুইহাটির বাড়ি থেকে ধৃতকে গ্রেফতার করে পুলিশ। বারাসত আদালতে তোলা হলে ধৃতকে পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

বারাসত পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি (হেডকোয়ার্টার) স্পর্শ নীলাঙ্গী জানান, ধৃতের হেফাজত থেকে শুধু হাবড়ার সোনার দোকান থেকে নেওয়া গয়নাই নয়, অশোকনগরের আরেকটি দোকান থেকে একই পদ্ধতিতে প্রতারণা করে নেওয়া আরও এক সেট সোনার গয়না উদ্ধার হয়েছে। তিনি বলেন, "হাবরার দোকানটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে এই প্রতারণার বিষয়টি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেও অশোকনগরের দোকাটির নজরেই আসেনি। অনেক পরে তাঁরা টের পান গয়না ডেলিভারি হলেও টাকা এসে পৌঁছয়নি। একটি ফেক অ্যাপ ডাউনলোড করে প্রতারণা করত অভিযুক্ত রুধীন্দ্রনাথ মান্না।"

ধৃতের বিরুদ্ধে একাধিক থানায় প্রতারণার অভিযোগ রয়েছে। তদন্ত চলছে, আরও কেউ এর সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।


```