Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

পড়াশোনায় আগ্রহ বাড়বে, সেমিস্টার সিস্টেমে উচ্চমাধ্যমিক : সংসদের চেয়ারম্যান চিরঞ্জীব ভট্টাচার্য

এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বড় পরিবর্তন। বহুদিনের প্রথাগত বার্ষিক পরীক্ষার বদলে এবার থেকে চালু হয়েছে সেমিস্টার সিস্টেম। সোমবার থেকে রাজ্যজুড়ে এই নতুন পদ্ধতিতে পরীক্ষা শুরু হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের চাপ যেমন কমবে, তেমনি তারা নিয়মিত পড়াশোনার অভ্যাসও গড়ে তুলতে পারবে।

পড়াশোনায় আগ্রহ বাড়বে, সেমিস্টার সিস্টেমে উচ্চমাধ্যমিক : সংসদের চেয়ারম্যান চিরঞ্জীব ভট্টাচার্য

Chiranjeev Bhattacharya

প্রিয়া ধর

শেষ আপডেট: 9 September 2025 20:09

দ্য ওয়াল ব্যুরো: এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বড় পরিবর্তন। বহুদিনের প্রথাগত বার্ষিক পরীক্ষার বদলে এবার থেকে চালু হয়েছে সেমিস্টার সিস্টেম। সোমবার থেকে রাজ্যজুড়ে এই নতুন পদ্ধতিতে পরীক্ষা শুরু হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের চাপ যেমন কমবে, তেমনি তারা নিয়মিত পড়াশোনার অভ্যাসও গড়ে তুলতে পারবে।

দ্য ওয়ালের বিশেষ সাক্ষাৎকারে উচ্চ মাধ্যমিক WBCHSE  শিক্ষা সংসদের  চেয়ারম্যান চিরঞ্জীব ভট্টাচার্য Chiranjeev Bhattacharya জানিয়েছেন, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবেই এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁর মতে, সেমিস্টার সিস্টেমের ফলে শিক্ষার্থীরা একবারে পুরো সিলেবাস মুখস্থ করার ভয় থেকে মুক্তি পাবে। ধাপে ধাপে পড়াশোনা করে পরীক্ষা দেওয়া অনেকটাই সহজ হবে। এতে বিষয় বোঝার সুযোগ বাড়বে, পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি হবে এবং ভবিষ্যতে উচ্চশিক্ষার পথও আরও মসৃণ হবে।

তিনি আরও জানান, এই ব্যবস্থা কার্যকর করতে রাজ্যের প্রতিটি জেলায় শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্কুলগুলোকেও বিস্তারিতভাবে বোঝানো হয়েছে কীভাবে সেমিস্টার সিস্টেম চালানো হবে। পাশাপাশি সংসদের নিজস্ব ইউটিউব চ্যানেলে নিয়মিত নির্দেশিকা, আপডেট ও শিক্ষামূলক ভিডিও দেওয়া হচ্ছে, যাতে ছাত্র-ছাত্রী ও শিক্ষক উভয়েই সহজে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন।

শিক্ষাজগতের অনেকেই মনে করছেন, সময়োপযোগী এই সিদ্ধান্তে শিক্ষার্থীদের পরীক্ষার চাপ অনেকটাই হালকা হবে। একইসঙ্গে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে পড়াশোনার মান উন্নত হবে। সব মিলিয়ে বলা যায়, উচ্চমাধ্যমিক স্তরে সেমিস্টার সিস্টেম চালু হওয়া শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য ইতিবাচক পরিবর্তন আনবে।


```