Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বাস নিয়ে রেষারেষি, আরামবাগের রাস্তায় ভয়ঙ্কর দুর্ঘটনা

রাস্তায় দুটি বাসের রেষারেষি চলছিল। তাতে নিয়ন্ত্রণ হারিয়ে ৪০জন যাত্রীকে নিয়ে উল্টে গেল বাস। মঙ্গলবার হুগলির আরামবাগ সালেপুর ১ নম্বর অঞ্চলের পার্বতীচকে এই দুর্ঘটনা ঘটে। যাত্রীদের মধ্যে অনেকেই আহত হন। জখমদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে।

বাস নিয়ে রেষারেষি, আরামবাগের রাস্তায় ভয়ঙ্কর দুর্ঘটনা

শেষ আপডেট: 2 January 2024 16:46

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: রাস্তায় দুটি বাসের রেষারেষি চলছিল। তাতে নিয়ন্ত্রণ হারিয়ে ৪০জন যাত্রীকে নিয়ে উল্টে গেল বাস। মঙ্গলবার হুগলির আরামবাগ সালেপুর ১ নম্বর অঞ্চলের পার্বতীচকে এই দুর্ঘটনা ঘটে। যাত্রীদের মধ্যে অনেকেই আহত হন। জখমদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগ থানার পুলিশ ও দমকল বাহিনী। স্থানীয়দের সাহায্যে যাত্রীদের উদ্ধার করতে হাত লাগান। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

জানা গেছে, যাত্রী নিয়ে বাসটি বন্দর থেকে আরামবাগের দিকে আসছিল। অন্য আরেকটি বাস গতি বাড়িয়ে রেষারেষি শুরু করে। আরামবাগগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আহত হন বাসের ভেতরে থাকা যাত্রীরা।  এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। উত্তেজনা সামাল দিতে আরামবাগের থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে সুযোগ বুঝে বাসের চালক পালিয়ে যায়। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।


```