
শেষ আপডেট: 10 April 2022 13:57
দ্য ওয়াল ব্যুরো: এপ্রিলের মাঝামাঝি সময়, গ্রীষ্ম সবে ওয়ার্মআপ ছেড়ে ব্যাটিং শুরু করেছে। এখনই গরমের দাপটে দিশেহারা হয়ে পড়ছে মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপপ্রবাহ শুরু হয় বাইরে। এই অবস্থা থেকে স্বস্তি পেতে একটু এসির খোঁজ করে মানুষ। অনেকের বাড়িতেই এসি আছে, কিন্তু তা শো-পিসের মত! কারণ গরম থেকে বাঁচতে গিয়ে ইলেকট্রিক বিলের আগুনে ছেঁকা খাওয়ার ভয়েই বাড়িতে এসি চালানো থেকে বিরত থাকেন অনেকেই। আবার উল্টোটাও আছে। বেহিসেবি ভাবে এসি ভোগ করে মাস শেষে বিদ্যুতের বিল দেখে মাথায় হাত পড়ে অনেকের।
কিন্তু আপনি কি জানেন, কয়েকটা সহজ উপায় ও সতর্কতা অবলম্বন করলেই কমতে পারে এসির বিলের খরচ (AC Tips)! এক নজরে চোখ বুলিয়ে নিন।
অনেক সময়ই রিমোট দিয়ে এসি বন্ধ করে দিলেও মেন সুইচ অফ করতে ভুলে যান, বা করেন না এটা ভেবে যে, এসি তো অফ আছে। কিন্তু এর ফলে বাড়ছে আপনার এসির বিল। এসির 'আইডেল লোড' বাড়তে থাকে যা বিদ্যুৎ খরচ বাড়ায়।
অনেকেই মনে করেন তাপমাত্রা যত কম হবে ততই ঠান্ডা হবে। কিন্তু তা নয়। ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি (বিইই) অনুসারে, মানবদেহের জন্য ২৪ ডিগ্রি আদর্শ তাপমাত্রা। তাই যদি এই তাপমাত্রায় এসি সেট করলে আপনি আরও বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন।
টাইমার ব্যবহার করুন
অনেকেই রাতে ঘুমোনোর সময় এসি চালিয়ে ঘুমিয়ে পড়েন। রাতে উঠে অফ করার কথা মনে থাকে না। তাতে সারা রাত অপ্রয়োজনীয় এসি চলতে থাকে। যদি আপনি টাইমার সেট করেন তো সেই অপচয় এড়াতে পারবেন।
ঘরের মধ্যে আটকে থাকা তাপমাত্রা বার করে দিন
এসি চালানোর আগে ঘরে থাকা তাপমাত্রা বের করে দিন। তাতে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হবে। ফলে আপনার এসি কম চালাতে হবে, এবং বিল আরও কমবে।
এসির সার্ভিস নিয়ম মেনে করুন
এসি একবার কেনা হয়ে গেলে অনেকেই সার্ভিসিং করাতে গড়িমসি করেন। কিন্তু সেটা ভুল। আপনি সময় মত এসি সার্ভিসিং করালে এসি আরও ভাল চলবে। দ্রুত ঘর ঠান্ডা করবে। তাতে খরচও কম পড়বে।

ঘরের জানলা-দরজা ভাল করে বন্ধ করুন
প্রথমে ঘরের সব জানলা-দরজা ভালভাবে বন্ধ করুন। মাথায় রাখতে হবে এসির হাওয়া যাতে কোনও ভাবে ঘরের বাইরে না যায়। যদি একটুকুও বেরিয়ে যায় তো এসির ওপর চাপ পড়বে।
এসির সঙ্গে পাখা চালান
অনেকেই ভাবেন এসি চলছে তো পাখা অফ থাক। কিন্তু এটা ভুল। এসির সঙ্গে একটা মিনিমাম স্পিডে পাখা চালানো থাকলে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হবে এবং ঘরের মধ্যে ঠান্ডাভাব অনেকক্ষণ বজায় থাকবে। যা বিদ্যুৎ বিল কমাতে সাহায্য করবে।
তেল না সাদা রঙের আঁচড়? মহিলার পায়ে এ কোন ইলিউশন, ধরতে পারছেন?