Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

লোকাল-এসি কোচ! ডিসেম্বরেই শিয়ালদহ শাখায় চালু নতুন পরিষেবা, টিকিটের দামও কম

তীব্র গরমে আরামদায়ক যাতায়াতের জন্য এখন অনেকেই বেছে নেন মেট্রো রেলকে। এসি কোচে যাতায়াত করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন যাত্রীরা। এবার লোকাল ট্রেনেও মিলতে চলেছে সেই সুবিধা। 

লোকাল-এসি কোচ! ডিসেম্বরেই শিয়ালদহ শাখায় চালু নতুন পরিষেবা, টিকিটের দামও কম

শেষ আপডেট: 27 November 2023 17:22

দ্য ওয়াল ব্যুরো: নৈহাটি থেকে শিয়ালদহ আসবেন, কিন্তু গরমে ভিড়ের মধ্যে ওঠা নিয়ে দোনামনা করছেন? এবার সেই ঝঞ্ঝাট মিটতে চলেছে। পূর্ব রেল সূত্রে খবর, লোকাল ট্রেনে জুড়তে চলেছে এসি কোচ! তীব্র গরমে আরামদায়ক যাতায়াতের জন্য এখন অনেকেই বেছে নেন মেট্রো রেলকে। এসি কোচে যাতায়াত করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন যাত্রীরা। এবার লোকাল ট্রেনেও মিলতে চলেছে সেই সুবিধা। 

জানা গেছে, প্রথম দফায় শিয়ালদহ ডিভিশনে চালু হচ্ছে এসি কোচ। প্রথম ধাপে কয়েকটি ইএমইউ ট্রেনের সঙ্গেই এসি কোচ জোড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে, শিয়ালদহ-রানাঘাট লাইনে এসি কোচ যুক্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে অন্য লাইনেও এই ট্রেন চালানো হবে। শুধু শিয়ালদহ নয়, হাওড়া ডিভিশনেও এসি কোচ যুক্ত লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি চলছে। 

রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, পূর্ব রেলওয়ে ইএমইউ ট্রেনগুলিতে প্রথম শ্রেণির কোচ পরিষেবা চালু করতে পেরে খুবই আনন্দিত। এটি একটি যুগান্তকারী পরিবর্তন ঘটতে চলেছে। অফিস যাত্রী, গর্ভবতী মহিলা, রোগী এবং আরামপ্রিয় যাত্রীদের জন্য এই পরিষেবা একটি ভাল পদক্ষেপ হতে চলেছে।

লোকাল ট্রেনের অন্যান্য কোচের থেকে এসি কোচ (প্রথম শ্রেণির কোচ) একটু আলাদা হবে। আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত থাকবে এই এসি কোচ। যেসব যাত্রী ট্রেন সফরের সময় আরামদায়ক পরিবেশ পছন্দ করেন, তাঁদের জন্য এই পরিষেবা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।  

অনেকেরই প্রশ্ন এই কোচে উঠতে গেলে কত গাঁটের কড়ি খরচ হবে? রেল সেই বিষয়টি মাথায় রেখেই এই কোচের ভাড়া কম রেখেছে। যাঁরা লোকাল ট্রেনে ৫ টাকার টিকিট কাটেন, প্রথম ক্লাসে উঠতে গেলে সেই টিকিটের ভাড়া ২৫ টাকা দিতে হবে। ১০ টাকার বদলে টিকিট ভাড়া হবে ৫৫-৮৫ টাকা। তবে এই ভাড়া নির্ভর করছে, আপনি কতদূর যাবেন। ১৫ টাকার টিকিট বেড়ে হবে ৯০ টাকা। রেল সূত্রের খবর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই এই পরিষেবা চালু হবে শিয়ালদহ-রানাঘাট ডিভিশনে। 


```