Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ABVP-র ছাত্র-অধিকার মহামিছিল ঘিরে কোচবিহারে শোরগোল, বাস ভাঙচুরের নালিশ তৃণমূলের বিরুদ্ধে

এবিভিপির অভিযোগ, কর্মসূচি সুষ্ঠুভাবে চলাকালীন বেশ কয়েকটি বাসে ভাঙচুর চালানো হয়। এর পেছনে তৃণমূলের হাত রয়েছে।

ABVP-র ছাত্র-অধিকার মহামিছিল ঘিরে কোচবিহারে শোরগোল, বাস ভাঙচুরের নালিশ তৃণমূলের বিরুদ্ধে

বাস ভাঙচুরের নালিশ

শেষ আপডেট: 31 July 2025 19:18

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার:  ABVP-র ছাত্র-অধিকার মহামিছিল ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল কোচবিহারে। বাস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তবে শাসকদলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

বৃহস্পতিবার কোচবিহারে ছাত্র-অধিকার মহামিছিল করে ABVP। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন এবিভিপি সদস্যরা। আর সেই মিছিল ঘিরেই দেখা দিল উত্তেজনা। এবিভিপির অভিযোগ, কর্মসূচি সুষ্ঠুভাবে চলাকালীন বেশ কয়েকটি বাসে ভাঙচুর চালানো হয়। এর পেছনে তৃণমূলের হাত রয়েছে।

এদিন ABVP-র রাজ্য সম্পাদক দীপ্ত দে অভিযোগ করেন, "এক মাস আগেই কোচবিহারে ডিএম অফিস ঘেরাও কর্মসূচির পর তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন যদি দম থাকে, ABVP যেন আবার কর্মসূচি করে দেখায়। সেই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতেই এবার এই হামলার ঘটনা ঘটেছে।"

তাঁর আরও অভিযোগ, শুধু বাস ভাঙচুর নয়, যারা আজকের কর্মসূচিতে অংশ নিয়েছেন, তাদের বাড়িঘর ভাঙচুরের হুমকিও দেওয়া হয়েছে। এমনকি যেসব বাসচালকরা এবিভিপির জন্য গাড়ি চালিয়েছেন, তাদেরও সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে এমন কোনও কর্মসূচিতে সহযোগিতা না করেন।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল ছাত্র পরিষদের নেতা সায়নদীপ গোস্বামী বলেন, "এটা বিজেপির গোষ্ঠী কোন্দলের জের। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।"
 


```