Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আগামী ৫ বছরে কোন পথে চলবে দেশ, আইডিয়া নেই সচিবদের, ক্ষুব্ধ মোদী

দ্য ওয়াল ব্যুরো : গত শুক্র ও শনিবার মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিক্ষা, স্বাস্থ্য, আইন, প্রযুক্তি এবং প্রশাসন, এসব ক্ষেত্রে আগামী পাঁচ বছরে সরকার কী পদক্ষেপ নেবে, তা আমলাদের কাছে জানতে চেয়েছিলেন। কিন্তু

আগামী ৫ বছরে কোন পথে চলবে দেশ, আইডিয়া নেই সচিবদের, ক্ষুব্ধ মোদী

শেষ আপডেট: 9 January 2020 06:20

দ্য ওয়াল ব্যুরো : গত শুক্র ও শনিবার মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিক্ষা, স্বাস্থ্য, আইন, প্রযুক্তি এবং প্রশাসন, এসব ক্ষেত্রে আগামী পাঁচ বছরে সরকার কী পদক্ষেপ নেবে, তা আমলাদের কাছে জানতে চেয়েছিলেন। কিন্তু কোনও মন্ত্রকের সচিবই ভালো আইডিয়া দিতে পারেননি। তাতে ক্ষুব্ধ হয়েছেন মোদী। তিনি সচিবদের বলেছেন, আপনাদের মন্ত্রক আগামী দিন কী কাজ করতে পারে তা নিয়ে ভাবুন। নতুন নতুন আইডিয়া নিয়ে আসুন। একটি সূত্রে জানা যায়, মন্ত্রিপরিষদের বৈঠকে সবার শেষে বক্তব্য পেশ করেন মোদী। তাঁকে দেখে মনে হচ্ছিল, আগের বক্তাদের কথা শুনে বিশেষ সন্তুষ্ট হননি। তিনি বলেন, প্রত্যেক মন্ত্রকের সচিবদের দু’-তিনটি বড় আইডিয়া নিয়ে আসতে হবে। অফিসাররা এখন কেবল নিজেদের মন্ত্রকের ছোটখাটো ব্যাপার নিয়ে ব্যস্ত। তাঁরা কেউ নতুন কিছু ভাবতে পারছেন না। ২০১৬ সালে প্রথম বিভিন্ন দফতরের সচিবদের নিয়ে কয়েকটি গোষ্ঠী তৈরি হয়। তার উদ্দেশ্য ছিল বিভিন্ন মন্ত্রকের মধ্যে তথ্যের আদান প্রদান করা। সম্পদের উৎস, কৃষি, পরিবহণ, বিদেশনীতি, সামাজিক ক্ষেত্র, গ্রামোন্নয়ন, প্রযুক্তি, পরিকাঠামো ও অর্থনীতি, এই বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য তৈরি হয়েছিল বিভিন্ন গোষ্ঠী। প্রতিটি গোষ্ঠীর শীর্ষে ছিলেন একজন করে আইএএস অফিসার। কেবল প্রযুক্তি সংক্রান্ত গোষ্ঠীর সভাপতি হয়েছিলেন একজন বিজ্ঞানী। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে মোদী গত ৩১ মে প্রথমবার মন্ত্রিসভার বৈঠকে বসেন। বিভিন্ন মন্ত্রককে তিনি পাঁচ বছরের ‘ভিশন প্ল্যান’ বানাতে বলেন। সেজন্য সময় দেন ছ’মাস।

```