Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের দিন বদল! ৮ অগস্ট নয়, ভার্চুয়াল বৈঠক হবে ৫ তারিখ

তৃণমূল নেতাদের একাংশের মতে, দিন বদলের অন্যতম প্রধান কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৮ অগস্ট ঝাড়গ্রাম সফর।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের দিন বদল! ৮ অগস্ট নয়, ভার্চুয়াল বৈঠক হবে ৫ তারিখ

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 1 August 2025 17:32

দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। ভোটার তালিকা সংক্রান্ত কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে চড়ছে রাজনৈতিক পারদ। এমন আবহে দলের রাজনৈতিক ও সাংগঠনিক কৌশল ঠিক করতে ৮ অগস্ট দলের নেতা, জন প্রতিনিধিদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডেকেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjees Virtual Meeting )। 

তবে দলীয় সূত্রের খবর, ৮ অগস্ট নয়, তিন দিন আগে, ৫ অগস্ট হবে ওই বৈঠক। ক্যামাক স্ট্রিট থেকে নেতৃত্বের কাছে পৌঁছে গিয়েছে সেই বার্তাও। আনুষ্ঠানিক ভাবে বৈঠকের দিন বদলের কারণ জানায়নি তৃণমূল, তবে দলীয় অন্দরমহলে ঘুরছে একাধিক ব্যাখ্যা। 

তৃণমূল নেতাদের একাংশের মতে, দিন বদলের অন্যতম প্রধান কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৮ অগস্ট ঝাড়গ্রাম সফর। সফরের সময় জেলার বহু নেতা ব্যস্ত থাকবেন, ফলে একই দিনে অভিষেকের ভার্চুয়াল বৈঠক হলে সাংগঠনিক বার্তা ব্যাহত হতে পারে।

অন্যদিকে, বৈঠকের একটি গুরুত্বপূর্ণ বিষয় ভোটার তালিকা সংক্রান্ত স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)। কমিশনের তরফে বাংলায় SIR বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই। তাই আগে থেকেই সাংগঠনিক প্রস্তুতি নিতে চাইছে দল।

এছাড়াও ৯ অগস্ট রাখিপূর্ণিমা ও ভারত ছাড়ো আন্দোলনের দিন, যে দিন রাজ্যজুড়ে তৃণমূলের নানা কর্মসূচি রয়েছে। তাই তার আগের দিন কোনও বড় বৈঠক হলে প্রস্তুতি ব্যাহত হতে পারে।

এই ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন দলের ৪ হাজারেরও বেশি নেতা-জনপ্রতিনিধি। দলের সমস্ত জেলা সভাপতি, সাংসদ, বিধায়ক, পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, রাজ্য কমিটির সদস্য, শাখা সংগঠনের সভাপতি, কলকাতা পুরসভার কাউন্সিলর এবং বীরভূম ও উত্তর কলকাতার কোর কমিটির সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে। 

২ অগস্ট থেকে শুরু হচ্ছে রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। এই প্রকল্প সফল করতে সংগঠনকে সক্রিয় করতে চাইছে তৃণমূল নেতৃত্ব। বৈঠকে অভিষেক সেই বিষয়েও স্পষ্ট বার্তা দিতে পারেন।

দলের এক প্রবীণ নেতা বলেন, “SIR কার্যক্রম ঘিরে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পদক্ষেপের আগে সংগঠনকে তৈরি রাখতে এই বৈঠক গুরুত্বপূর্ণ। সেখানেই অভিষেক দিকনির্দেশ দেবেন।”

৫ অগস্টের এই বৈঠক থেকে আগামী মাসগুলির জন্য দলের নেতা, কর্মীদের উদ্দেশে অভিষেক কী বার্তা দেন, তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে।


```