Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আমি তোমাদেরই লোক...', ডায়মন্ড হারবারের ‘সেবাশ্রয়’-এ স্বাস্থ্যপরীক্ষা করালেন অভিষেক-পত্নী রুজিরাও

হীরকবন্দরের স্বাস্থ্য শিবিরে গিয়ে যেন সেই বার্তাই দিতে চাইলেন তৃণমূল সাংসদ (TMC MP) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)।

'আমি তোমাদেরই লোক...', ডায়মন্ড হারবারের ‘সেবাশ্রয়’-এ স্বাস্থ্যপরীক্ষা করালেন অভিষেক-পত্নী রুজিরাও

সেবাশ্রয়ে রুজিরা বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 26 January 2026 19:31

দ্য ওয়াল ব্যুরো: 'আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়...', হীরকবন্দরের স্বাস্থ্য শিবিরে গিয়ে যেন সেই বার্তাই দিতে চাইলেন তৃণমূল সাংসদ (TMC MP) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। নিজের লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভায় এক এক করে 'সেবাশ্রয়' (Sebaashray Camp) শেষ করে এখন ডায়মন্ড হারবারে (Diamond Harbour Camp) শিবির চলছে। দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন চিকিৎসার জন্য। রোববার বেলা গড়াতেই দেখা যায় সেখানে চলে গিয়েছেন অভিষেক-পত্নী (Abhishek Banerjee Wife)। দোতলা শিবিরের পুরোটাই ঘুরে দেখেন, রোগী-পরিজনদের সঙ্গে কথা বলেন, এমনকি নিজেও স্বাস্থ্য পরীক্ষা (Health Camp) করান তিনি।

ডায়মন্ড হারবারের এই ‘সেবাশ্রয়’ কার্যত নতুন মানদণ্ড গড়ে দিয়েছে। সেবাশ্রয়ের মডেল ক্যাম্প যে শুধু নামেই ‘মডেল’, তা নয়—পরিকাঠামোতেও তা নজিরবিহীন। এই প্রথম ডায়মন্ড হারবারের এসডিও মাঠে হয়েছে দোতলা শিবির, যা এর আগে কোথাও দেখা যায়নি। রয়েছে সম্পূর্ণ আইসিইউ পরিকাঠামোও। মঙ্গলবার পর্যন্ত সেই আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন তিন জন রোগী।

স্বাস্থ্য শিবিরের শুরুর দিকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে বিশেষ ভাবে সক্ষম বহু মানুষকে ট্রাইসাইকেল তুলে দেওয়া হয়। ডায়মন্ড হারবারে (Diamond Harbour News) প্রথম পর্বের সেবাশ্রয় শিবিরের পরিকাঠামোই ছিল বেসরকারি হাসপাতালের সঙ্গে তুলনীয়। কিন্তু দ্বিতীয় পর্বে সেই ব্যবস্থাকেও ছাপিয়ে গিয়েছে ডায়মন্ড হারবারের মডেল ক্যাম্প।

এদিকে সেবাশ্রয়ের (Sebaashray) পরিসরও ক্রমশ বিস্তৃত হচ্ছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের গণ্ডি পেরিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামেও পৌঁছেছে এই উদ্যোগ। নন্দীগ্রাম (Nandigram) ১ ও ২ নম্বর ব্লকে মডেল ক্যাম্পের উদ্বোধন হয়। উদ্বোধনে উপস্থিত ছিলেন নন্দীগ্রামের শহিদ পরিবারের সদস্যেরা। সেদিনই ক্যাম্পগুলি পরিদর্শন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তবে সেবাশ্রয়ের বিপুল ব্যয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। তাঁর সেই প্রশ্নের জবাবে অভিষেক স্পষ্ট জানিয়েছেন, আদালত, আয়কর দফতর কিংবা কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হিসাব চাইলে তিনি দিতে প্রস্তুত। তবে বিরোধী দলনেতা সেই হিসাব চাওয়ার অধিকারী নন বলেও মন্তব্য করেন তিনি।

সার্বিক ভাবে বলা যায়, ডায়মন্ড হারবারের এই সেবাশ্রয় শিবির শুধু পরিষেবা দেওয়ার ক্ষেত্রেই নয়, রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এসেছে।


```