Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'পাগলা খাবি কী ঝাঁঝেই মরে যাবি,' চাপড়া থেকে বিজেপিকে নিশানা অভিষেকের! আবাস নিয়েও বড় ঘোষণা

চাপড়ার সভা থেকে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে ২০ লক্ষ মানুষকে আবাস দেওয়ার বড় ঘোষণা করেন তিনি।

'পাগলা খাবি কী ঝাঁঝেই মরে যাবি,' চাপড়া থেকে বিজেপিকে নিশানা অভিষেকের! আবাস নিয়েও বড় ঘোষণা

অভিষেক বন্দ্যোপাধ্যায়

গার্গী দাস

শেষ আপডেট: 18 January 2026 17:05

দ্য ওয়াল ব্যুরো: শিল্পের সম্ভাবনা আর টাটা (Tata) প্রসঙ্গ টেনে ১৮ বছর পর সিঙ্গুরে ‘পরিবর্তনে’র ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর ঠিক সেই সময়েই পাল্টা রাজনীতির ময়দানে নেমে নদিয়ার চাপড়ায় জনসভা করে বিজেপিকে একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ভরা মাঠ থেকে সোজাসাপ্টা ভাষায় জানিয়ে দিলেন, তৃণমূলকে (Trinamool Congress) যারা আক্রমণ করে, তারা একবার নদিয়ার মাটিতে এসে দেখে যাক, বাস্তবটা কী।

এসআইআর প্রসঙ্গে শুরু থেকেই আক্রমণাত্মক শাসক শিবির। কড়া ভাষায় প্রতিবাদ জানাচ্ছেন অভিষেকরা। মোদী-অমিত শাহকে একযোগে কার্যত বহিরাগত উল্লেখ করে এদিন আক্রমণ শানান। অভিষেকের বক্তব্য, 'অমর্ত্য সেনকে (Amartya Sen) এসআইআরের নোটিস পাঠানো হয়েছে, দেবকে (Dev) হিয়ারিংয়ের নোটিস পাঠানো হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) বা শ্রীচৈতন্য (Sri Chaitanya) বেঁচে থাকলে তাঁদেরও হয়তো নোটিস পাঠানো হত।' সরাসরি তাঁর চ্যালেঞ্জ, 'উনি বৈধ, আমরা অবৈধ, এই তত্ত্ব চলছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী এসআইআর করুন না, কত দম দেখি। একমাত্র বাংলা এর বিরুদ্ধে লড়ছে।'

দেশের বিভিন্ন প্রান্তে এসআইআর প্রক্রিয়া চলছে। প্রায় সমস্ত রাজ্যই বিষয়টিতে সহযোগিতা করেছে কেন্দ্রীয় সরকারের কিন্তু মানুষের সমস্যার কথা তুলে ধরে একমাত্র তৃণমূল এর বিরোধিতা করছে বলে দাবি অভিষেকের। আর সেজন্য বিজেপি সব রাজ্যে জয়ী হলেও তৃণমূলের কাছে হারতে হয়েছে।

কেন এমন অবস্থা গেরুয়া শিবিরের?

অভিষেকের দাবি, মানুষের সমর্থন তৃণমূলের সঙ্গে আছে তাই যেকোনও পরিস্থিতিতে তৃণমূল জিততে পারে। বিজেপির সঙ্গে সেই সমর্থনটাই নেই। মানুষের ভালবাসা নেই। তাঁর দৃঢ়় বিশ্বাস, আগামিদিনে বিজেপি এরাজ্যে ৫০-এরও কম আসনে নেমে যাবে।

বিজেপির বিরুদ্ধে বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগ তুলে অভিষেক বলেন, 'বাংলার ক্ষমতা দেখাতে হবে। বিজেপি ক্ষমতায় এলে মানুষ বাড়ি থেকে বেরোতেই পারবে না, সবকিছুতে ফর্ম ফিলআপ করতে হবে।' প্রধানমন্ত্রীকে নিশানা করে তাঁর একটাই কথা, 'বাংলায় এসে পরিবর্তনের কথা বলছেন মোদী। কিন্তু ইতিহাস ভুলে যাচ্ছেন। লর্ড কার্জন (Lord Curzon) বহু বছর আগে এসেও বাংলাকে ভাঙতে পারেননি। আর উনি...।'

চাপড়ায় বক্তব্য রাখার সময় এদিন ওঠে আবাসের টাকা প্রসঙ্গ। সেখানেই অভিষেক ঘোষণা করেন,  আগামী ১৫ দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার ২০ লক্ষ মানুষকে মাথার ছাদের ব্যবস্থা করে দেবে। আবাস যোজনার (Housing Scheme) টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে।

গীতাপাঠে মারধর থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যাত্রা, সব ওঠে এদিন অভিষেকের ভাষণে। মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে ক্ষমতায় এসেছিলেন ৩৪ বছরের শাসন ভেঙে, তা বিজেপিকে জেনে নিতে বলেন অভিষেক।

শেষে গীতাপাঠ অনুষ্ঠান নিয়ে সাম্প্রতিক ঘটনার উল্লেখ করে ডায়মন্ড হারবারের সাংসদের বক্তব্য, 'একজন চিকেন প্যাটিস বিক্রি করায় মারধর করা হয়েছে। ৭০টা সিট পেয়ে যদি এই অবস্থা হয়, তাহলে বেশি পেলে কী হবে।'

তাই তিনি মনে করেন, হিন্দুত্ব মানলে স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) মতাদর্শে বিশ্বাস করব, যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) হিন্দুত্বে নয়। ভেঙে দেওয়া, গুঁড়িয়ে দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না তৃণমূল।


```