Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SIR: 'আমরা শুরু থেকেই বলে আসছিলাম', বয়স্কদের হিয়ারিং নিয়ে কমিশনের নয়া নির্দেশ প্রসঙ্গে অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায় এও বলেন, ৬০ বছরের ঊর্ধ্বে যাঁরা রয়েছেন এবং যাঁদের একাধিক শারীরিক অসুস্থতা বা কোমর্বিডিটি রয়েছে, তাঁদের ক্ষেত্রেও মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা জরুরি। এই শ্রেণির মানুষকে বারবার অফিসে ডেকে হিয়ারিংয়ে বসতে বাধ্য করলে অকারণ দুর্ভোগ বাড়বে, এমনটাই মত তাঁর।

 

SIR: 'আমরা শুরু থেকেই বলে আসছিলাম', বয়স্কদের হিয়ারিং নিয়ে কমিশনের নয়া নির্দেশ প্রসঙ্গে অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 29 December 2025 22:34

দ্য ওয়াল ব্যুরো: ৮৫ বছরের ঊর্ধ্বের নাগরিক, বিশেষভাবে সক্ষম, যে কোনও বয়সের অসুস্থ ব্যক্তি এবং অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে শুনানির নোটিস (Hearing Notice) নিয়ে বাড়িতে গিয়েই যাচাই করা হবে - সোমবারই এই নির্দেশিকা জারি করেছে সিইও দফতর (CEO Office)। আর এই সিদ্ধান্তকে তৃণমূল (TMC) নিজেদের জয় হিসেবেই দেখছে।

সিইও দফতর থেকে নির্দেশিকা জারি হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। বলেছেন, শুরু থেকেই সাধারণ মানুষের সমস্যার কথা গঠনমূলকভাবে তুলে ধরেছে তৃণমূল (TMC)। আর সিইও-র কাছে বিষয়টি তোলার পরেই কিছু ক্ষেত্রে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা।

এরই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এও বলেন, ৬০ বছরের ঊর্ধ্বে যাঁরা রয়েছেন এবং যাঁদের একাধিক শারীরিক অসুস্থতা বা কোমর্বিডিটি রয়েছে, তাঁদের ক্ষেত্রেও মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা জরুরি। এই শ্রেণির মানুষকে বারবার অফিসে ডেকে হিয়ারিংয়ে বসতে বাধ্য করলে অকারণ দুর্ভোগ বাড়বে, এমনটাই মত তাঁর।

প্রসঙ্গত, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে তৈরি হওয়া বিতর্কে মানবিকতার প্রশ্নে সরব হয় তৃণমূল কংগ্রেস। সোমবার দলের প্রতিনিধি দল রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের (সিইও) দফতরে গিয়ে একাধিক অভিযোগ ও প্রস্তাব পেশ করেছিল। তৃণমূলের দাবি অনুযায়ী, এসআইআর হিয়ারিংয়ের ক্ষেত্রে বেশ কয়েকটি বাস্তব সমস্যার কথা কমিশনের নজরে আনা হয়েছিল। বিশেষ করে বয়স্ক নাগরিকদের হিয়ারিংয়ে ডাকা নিয়ে আপত্তি তোলে তৃণমূল। সেই আবহেই কমিশনের নির্দেশিকা জারি হল।

অন্যদিকে, প্রযুক্তির কারণে 'আনম্যাপড' ভোটারদের জন্যও বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। বলা হয়েছে, ২০০২ সালের ভোটার তালিকা (SIR–এর বেস ইয়ার) অনুযায়ী নাম থাকা ভোটারদের ক্ষেত্রে কেবলমাত্র বিএলও অ্যাপে ম্যাপিং না হওয়াকে একমাত্র কারণ ধরে নাম বাদ দেওয়া যাবে না। এই ধরনের ভোটারদের তথ্য যাচাই করতে হবে সংশ্লিষ্ট ডিইও ও ইআরও স্তরে এবং কমিশনের নির্ধারিত নিয়ম মেনেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে - ২০০২ সালের ভোটার তালিকায় (2002 Voter List) নাম থাকা সত্ত্বেও যাঁদের বর্তমান ভোটার তালিকায় ‘আনম্যাপড’ (Unmapped) হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাঁদের ক্ষেত্রে কীভাবে শুনানি ও নিষ্পত্তি হবে।


```