Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

২০১৯-এর মতোই ২৬-এও উস্কানি দিয়ে অশান্তির চেষ্টা! শশী পাঁজার বাড়িতে হামলায় বিজেপিকে ধিক্কার অভিষেকের

অভিষেক ২০১৯ সালের একটি ঘটনার কথাও উল্লেখ করেছেন। সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার পর কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছিল। 

২০১৯-এর মতোই ২৬-এও উস্কানি দিয়ে অশান্তির চেষ্টা! শশী পাঁজার বাড়িতে হামলায় বিজেপিকে ধিক্কার অভিষেকের

শশী পাঁজার বাড়িতে হামলায় নিন্দা অভিষেকের

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 15 March 2026 16:17

দ্য ওয়াল ব্যুরো: একদিকে যখন ব্রিগেডে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) মেগা সভা চলছে, সেইসময়েই রণক্ষেত্র হয়ে উঠেছিল গিরীশ পার্ক (Girish Park) এলাকা। মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে হামলা, দলীয় কর্মীদের মারধর এমনকি মন্ত্রীর উপর হামলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ ওঠে বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র নিন্দা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক (Abhishek Banerjee) লিখেছেন, রাজ্যের এক মন্ত্রীর উপর দিনের আলোয় এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক। অভিযোগ, হামলার সময় মন্ত্রীর বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং সেখানে উপস্থিত দলীয় কর্মী-সমর্থকদের মারধর করা হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে শশী পাঁজাও আঘাত পান বলে দাবি করা হয়েছে।

তৃণমূল সাংসদ (TMC MP) এই ঘটনায় তীব্র ধিক্কার জানিয়ে বলেন, "এই ঘটনা শুধুমাত্র একজন মন্ত্রীর উপর হামলা নয়, বরং বাংলার নারীদের উপর আক্রমণের একটি নিন্দনীয় দৃশ্য। পরিকল্পিতভাবে অশান্তি ছড়ানোর উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।"

এদিনের ঘটনার প্রসঙ্গ টেনে অভিষেক ২০১৯ সালের একটি ঘটনার কথাও উল্লেখ করেছেন। সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার পর কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছিল। তাঁর দাবি, সেই ঘটনার মতোই এবারও বিজেপির উস্কানিমূলক রাজনীতির ফলেই অশান্তি তৈরি হয়েছে, এমনটাই অভিযোগ অভিষেকের।

বিজেপি (BJP) বাংলায় অশান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। বাইরে থেকে এসে কেউ বাংলার শান্ত পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না, কড়া ভাষায় বিজেপিকে নিশানা অভিষেকের।

শনিবার সকালে উত্তর কলকাতার বিভিন্ন এলাকা থেকে বিজেপি কর্মীরা মিছিল করে ব্রিগেডের (Brigade) দিকে যাচ্ছিলেন। গিরিশপার্কে মন্ত্রীর বাড়ির সামনে দিয়ে মিছিল যাওয়ার সময় উত্তেজনার সূত্রপাত। তৃণমূলের অভিযোগ, ব্রিগেডে যাওয়ার নাম করে বিজেপি আশ্রিত ‘দুষ্কৃতীরা’ পরিকল্পিতভাবে শশী পাঁজার বাসভবনকে নিশানা করে। ইটের আঘাতে বাড়ির জানালার কাচ ও সদর দরজার ক্ষতি হয়েছে বলে দাবি জোড়াফুল শিবিরের।

পাল্টা বিজেপির অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলে বাধা দিতে তৃণমূল কর্মীরা আগে থেকেই মন্ত্রীর বাড়ির সামনে জমায়েত করেছিল। তাদের দাবি, পুলিশ নিষ্ক্রিয় দাঁড়িয়ে ছিল এবং শাসকদলের কর্মীরাই মিছিল লক্ষ্য করে প্রথম পাথর ছোড়ে। যার জেরে বিজেপির উত্তর কলকাতার সভাপতি তমোঘ্ন ঘোষ আহত হন।


```