Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

'দুপুরের রোদে মানুষ আমার বক্তব্য শুনতে আসে না...', বারাবনির সভায় 'আত্মবিশ্বাসী' অভিষেক

বারাবনির প্রার্থীর উপর আস্থা প্রকাশ করে অভিষেক বলেন, "এখানকার প্রার্থীর আলাদা করে কোনও পরিচয় দরকার নেই। তিনি তিনবারের বিধায়ক।"

'দুপুরের রোদে মানুষ আমার বক্তব্য শুনতে আসে না...', বারাবনির সভায় 'আত্মবিশ্বাসী' অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 4 April 2026 15:09

দ্য ওয়াল ব্যুরো: শনিবার দুপুরে বারাবনির সভা থেকে মানুষের উপর ভরসার কথা জানিয়েছেন অভিষেক (Abhishek Banerjee)। দুপুরের রোদ উপেক্ষা করে সভায় আসাকে মানুষের সিদ্ধান্ত নিয়ে ফেলার কথা জানিয়েছেন তিনি (West Bengal Assembly 2026)। পাশপাশি, প্রার্থীর উপরে নিজের ভরসার কথা জানিয়ে তিনি বলেন, সারা বছর মানুষের পাশে থেকে কাজ করায়, প্রার্থীর জয় সময়ের অপেক্ষা।  

সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "যারা দুপুরের রোদে সভায় আসে, তারা আমার বক্তব্য শুনতে আসে না। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে ২৩ তারিখ ভোটের লাইনে দাঁড়িয়ে তৃণমূলকে জেতাবে।" বারাবনির প্রার্থীর উপর আস্থা প্রকাশ করে অভিষেক বলেন, "এখানকার প্রার্থীর আলাদা করে কোনও পরিচয় দরকার নেই। তিনি তিনবারের বিধায়ক। তাঁর বাবাও তৃণমূলের বিধায়ক ছিলেন।" বিধান উপাধ্যায় এখন আসানসোলে দায়িত্ব সামলাচ্ছেন।

বিজেপিকে হারানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমার আবেদন এবার শুধুই বিধান উপাধ্যায়কে চতুর্থবার বিধায়ক করলে হবে না। এমনভাবে জেতাতে হবে যাতে জল্লাদ বিজেপি বারাবনিতে আগামী একশ বছর মাটি খুঁজে না পায়।" বিধান উপাধ্যায়ের কাজের খতিয়ান তুলে ধরে অভিষেক বলেন, "এখানকার মানুষের কাছে তিনি বিধায়ক কম, দাদা-ভাই বেশি। বছরের প্রতিদিন তিনি পার্টি অফিসে বসে, দল মত নির্বিশেষে মানুষের কথা শুনে সাধ্যমত সাহায্য করেন।"

বিজেপি প্রার্থী প্রসঙ্গে কটাক্ষ ছুড়ে অভিষেকের দাবি, "বিজেপির প্রার্থী অরিজিৎ রায়ের কুকীর্তি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। বিজেপির রথযাত্রা চলাকালীন তৃণমূল কর্মীদের দিকে উস্কানিমূলক মন্তব্য করেন তিনি। পার্টি অফিসে ডেকে তিন বিজেপি নেতাকে বাঁশ দিয়ে পেটানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বিজেপি কর্মীরা খুনের হুমকির মামলা পুলিশকে জানিয়েছে।" তাঁর আশঙ্কা, "বিজেপি প্রার্থীকে জেতালে বারাবনিতে দুষ্কৃতিরাজ ফিরে আসবে। এরা সবাই দু'নম্বরী। জেলা বিজেপি পার্টি অফিস কয়লা দুষ্কৃতিতে ভর্তি।"

সরকারের কাজের সব তথ্য তুলে ধরে অভিষেক বন্দ্যোপধ্যায় বলেন, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রথমবার এসে এই আসানসোলের জন্য একাধিক কাজ করেছে। অবিভক্ত বর্ধমানের প্রান্তিক এলাকা ছিল এই বারাবনি। তৃণমূল সরকারে এখানে নতুন জেলা বানিয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ডিএম অফিস-সহ একাধিক কাজ করেছে বলে জানিয়েছেন তিনি। বারাবনিতে মার্বেল-পাথর এসব কাজের কারণে কিডনি-সহ একাধি অঙ্গে সিলিকোসিস হতে পারে। সিলিকোসিস পরিচয়পত্র থাকা সবাইকে হাসপাতাল এবং যানবাহনে বিনাপয়সায় যাওয়ার ব্যবস্থা করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। 


```