Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'দিল্লির বিজেপি নেতারা আমাদের বিএলএ-দের কিনতে চাইছে', পাথরপ্রতিমার সভা থেকে বললেন অভিষেক

শুধু প্রচার নয়, জনসভা থেকে এলাকার মানুষের জন্য ‘পাঁচ প্রতিজ্ঞা’র কথা ঘোষণা করলেন তিনি। সেই সঙ্গে বেঁধে দিলেন জয়ের লক্ষ্যমাত্রাও। 

'দিল্লির বিজেপি নেতারা আমাদের বিএলএ-দের কিনতে চাইছে', পাথরপ্রতিমার সভা থেকে বললেন অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 24 March 2026 17:14

দ্য ওয়াল ব্যুরো: পাথরপ্রতিমার নির্বাচনী সভা (TMC Election Campaign 2026) থেকে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, দিল্লি থেকে বিজেপি নেতারা দলের বিএলএ (২)-দের ফোন করে টাকা দেওয়ার প্রস্তাব দিচ্ছেন।

মঙ্গলবার সভামঞ্চে দাঁড়িয়ে অভিষেক বলেন, ‘‘ফোন করে বলা হচ্ছে, টাকা দেব। আমাদের হয়ে কাজ করো।’’ তাঁর আরও অভিযোগ, নির্বাচন কমিশনের কাছে তৃণমূল যে বিএলএ (২)-দের তালিকা জমা দিয়েছিল, সেটিই নাকি বিজেপির হাতে তুলে দেওয়া হয়েছে।

এদিন দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) পাথরপ্রতিমা থেকে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চড়া রোদেও উপচে পড়া ভিড় দেখে এদিন আত্মবিশ্বাসের সুর শোনা গেল তৃণমূলের (TMC Campaign 2026) সেনাপতির গলায়। শুধু প্রচার নয়, জনসভা থেকে এলাকার মানুষের জন্য ‘পাঁচ প্রতিজ্ঞা’র কথা ঘোষণা করলেন তিনি। সেই সঙ্গে বেঁধে দিলেন জয়ের লক্ষ্যমাত্রাও। বললেন, গতবারের চেয়ে দ্বিগুণ ব্যবধানে অর্থাৎ অন্তত ৪০ হাজার ভোটে জিততে হবে এই কেন্দ্রে।

এপ্রিলের শেষেই রাজ্যে ভোট। প্রার্থীরা যখন পাড়ায় পাড়ায় ঘুরে জনসংযোগ সারছেন, তখন হেভিওয়েট নেতা হিসেবে ময়দান কাঁপাতে নামলেন অভিষেক। এদিন পাথরপ্রতিমার সভা থেকে তিনি ঘোষণা করেন, চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার ক্ষমতায় এলে প্রথম দফাতেই পাঁচটি কাজ সম্পন্ন করা হবে। যার মধ্যে অন্যতম— লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালিয়ে যাওয়া, প্রত্যেকের মাথায় পাকা ছাদ নিশ্চিত করা, ব্লক ও টাউন স্তরে দুয়ারে চিকিৎসা পৌঁছে দেওয়া, পানীয় জলের কল এবং প্রবীণদের জন্য বার্ধক্য ভাতা।

এদিন কৃষকদের জন্যও বড় ঘোষণা করেছেন অভিষেক। তিনি জানান, ক্ষমতায় এলে রাজ্যে ৩০ হাজার কোটি টাকার কৃষি বাজেট করা হবে। তাঁর কথায়, “কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকার নিজের দমে ঘরে ঘরে নলবাহিত পানীয় জল পৌঁছে দেবে। তৃণমূল মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।”

গত বিধানসভা নির্বাচনে পাথরপ্রতিমা আসনে তৃণমূল জিতেছিল ২২,১৩৪ ভোটে। মঙ্গলবার সেই ব্যবধান প্রায় দ্বিগুণ করার টার্গেট দিয়ে অভিষেক কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, “এবার লড়াই হবে ৪০ হাজারের বেশি ব্যবধানে জেতার। বিজেপি যেন রাজ্যজুড়ে ৫০টি আসনের গণ্ডিও পার করতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে।”

এদিনের সভা থেকে নাম না করে বিজেপি-কেও একহাত নেন তিনি। বহিরাগত বনাম ভূমিপুত্রের লড়াই উস্কে দিয়ে তিনি দাবি করেন, বাংলার মানুষের অধিকার ছিনিয়ে নিতে চাইছে দিল্লি। তবে পাথরপ্রতিমার এই মেগা সভা থেকে জয়ের যে লক্ষ্যমাত্রা অভিষেক বেঁধে দিলেন, তা ভোটের ময়দানে কর্মীদের কতটা অক্সিজেন দেয়, সেটাই দেখার।


```