Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পরিযায়ী শ্রমিকদের সঙ্গে মেয়েকে নিয়ে ফুচকা খেলেন অভিষেক! দমদমে অষ্টমীর দুপুরে চমক

অষ্টমীর দুপুরে দমদমের রাস্তায় এক অন্য ছবি—ভোট, রাজনীতি, ভাষণের বাইরে একেবারে সহজ-সরল অভিষেক; পরিযায়ী শ্রমিকদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন ফুচকার টক-মিষ্টি মুহূর্ত।

 পরিযায়ী শ্রমিকদের সঙ্গে মেয়েকে নিয়ে ফুচকা খেলেন অভিষেক! দমদমে অষ্টমীর দুপুরে চমক

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 30 September 2025 19:46

দ্য ওয়াল ব্যুরো: অষ্টমীর দুপুর (Durga Puja)। দমদমের (Dumdum) এক পুজো মণ্ডপের বাইরে ভিড় জমেছে সাধারণ মানুষের। আচমকাই সেখানে হাজির তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সঙ্গে তাঁর ছোট্ট মেয়ে। মণ্ডপে প্রতিমা দর্শনের পর বাইরে দাঁড়িয়ে থাকা কিছু পরিযায়ী শ্রমিকের (Migrant Worker) সঙ্গে কথা বলছিলেন তিনি। শ্রমিকদের যন্ত্রণা, ভিনরাজ্যে কাজের কষ্ট, সংসারের টানাপোড়েন—সব মন দিয়ে শুনলেন অভিষেক।

শ্রমিকদের উদ্দেশে বললেন, “আমার ফোন নম্বর তোমাদের কাছে আছে। দরকারে সরাসরি ফোন করবে। ভিনরাজ্যে ফেরত যাওয়ার দরকার নেই। আমার ওপর ভরসা রাখো। এখানে খাওয়াদাওয়া, সংসার চালানোয় সমস্যা হবে না। সরকার তোমাদের পাশে আছে।”

কথার মাঝেই খোঁজখবর নিলেন—কার ঘরে কতজন ছেলে-মেয়ে, তারা কী পড়ছে, কোন সরকারি প্রকল্পে সুবিধে পাচ্ছে। আশ্বাস দিলেন, বাকি সুবিধাগুলোও দ্রুত পৌঁছে যাবে। এরপর মেয়েকে নিয়ে অভিষেক সামনের দিকে এগোতেই শ্রমিকদের মধ্যে থেকে কেউ একজন হেসে বললেন, “দাদা, ফুচকা খাবেন?” 

মুহূর্তেই হালকা হয়ে গেল পরিবেশ। রাজি হয়ে গেলেন অভিষেক। সঙ্গে মেয়েকে নিয়েই দাঁড়িয়ে পড়লেন ফুচকার লাইনে (Fuchka)। পাশে দল বেঁধে পরিযায়ী শ্রমিকেরা। চোখের সামনে রাজনৈতিক নেতা নয়, যেন এক সাধারণ বাবা—তেঁতুলজলে ডুবিয়ে ফুচকা মুখে তুলছেন। পাশে ফুচকা খেলেন বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ও। সঙ্গী ছিলেন দলের আর এক সাংসদ পার্থ ভৌমিক, বিধায়িকা-সঙ্গীত শিল্পী অদিতি মুন্সিও।

অভিষেককে ফুচকা খাওয়াতে পেরে খুশি ফুচকা বিক্রেতাও। পরে বললেন, "ওনাকে টিভির পর্দায় দেখি, আজ সামনে থেকে দেখলাম। নিজেকেই এখন সেলিব্রিটি মনে হচ্ছে।"

আর হঠাৎ এই ভিড়ের মধ্যে মিশে যাওয়া, মনযোগ দিয়ে সাধারণ মানুষের কথা শোনা, তাঁদের আবদারে রাস্তার মধ্যেই দাঁড়িয়ে ফুচকা খাওয়া-অভিষেকের এহেন কার্যকলাপের মধ্যে দলের অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া দেখতে পাচ্ছেন।

সব মিলিয়ে অষ্টমীর দুপুরে দমদমের রাস্তায় এক অন্য ছবি—ভোট, রাজনীতি, ভাষণের বাইরে একেবারে সহজ-সরল অভিষেক; যিনি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে অবলীলায় ভাগ করে নিলেন ফুচকার টক-মিষ্টি মুহূর্ত।
 


```