Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

এবার পুজোয় অভিষেকের দূতরা থাকবেন হাওড়ার প্যান্ডেলে, অ্যাপে খোঁজ মিলবে তাঁদের

তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এবারে হাওড়ার পুজো প্যান্ডেলগুলিতে ভলেন্টিয়ারদের কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের নাম দেওয়া হয়েছে অভিষেকের দূত।

এবার পুজোয় অভিষেকের দূতরা থাকবেন হাওড়ার প্যান্ডেলে, অ্যাপে খোঁজ মিলবে তাঁদের

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 24 September 2025 20:25

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: এবার পুজোয় জনসংযোগ বাড়াতে প্যান্ডেলে প্যান্ডেলে থাকবেন অভিষেকের দূতরা।  এই দূতদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে নতুন অ্যাপেরও উদ্বোধন হল।

আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে জনসংযোগ বাড়াতে মাঠে নামল হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেস। তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এবারে হাওড়ার পুজো প্যান্ডেল গুলিতে ভলেন্টিয়ারদের কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের নাম দেওয়া হয়েছে অভিষেকের দূত। এই নতুন ভাবনার পাশাপাশি বুধবার তৃতীয়ায় একটি নতুন দুর্গা পুজো অ্যাপেরও উদ্বোধন করলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়।

তিনি বলেন, ‘‘পুজোর প্যান্ডেলে ভিড় সামলাতে হিমশিম খায় পুলিশ। অনেকেই বিশেষত বয়স্ক মানুষরা সমস্যায় পড়েন।   এই অ্যাপের সাহায্য নিয়ে তাঁরা সহজে অভিষেকের দূতের কাছে পৌঁছে যেতে পারবেন।’’ হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র বলেন, ‘‘আজকাল সকলের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে। তাই আমরা একটি কোম্পানির সাহায্যে দুর্গা পুজো অ্যাপ তৈরি  করিয়েছি। এই অ্যাপে হাওড়া সদরের সাতটি বিধানসভা এলাকার ১৭০ জন ভলেন্টিয়ারের নাম ও ফোন নম্বর দেওয়া আছে। ২৪ ঘণ্টা তাঁদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।’’

এই অ্যাপে হাওড়ার পুজো প্যান্ডেলগুলিতে পৌঁছানোর ম্যাপের পাশাপাশি পুলিশ হেল্পলাইন এবং প্রশাসনের নম্বর দেওয়া থাকবে। প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করার পর তা ব্যবহার করা যাবে। তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, শুধু দুর্গাপুজো নয়, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো এমনকি ছট পুজোতে এই অ্যাপ চালু থাকবে।

এই অ্যাপ চালু করে বিরোধীদের নিশানায় শাসকদল। হাওড়া সদরের বিজেপি সম্পাদক ওমপ্রকাশ সিং বলেন, ‘‘অভিষেকের দূত কী করবেন ? তাহলে পুলিশ কী করছে? তাহলে কী অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সমান্তরাল প্রশাসন চালাতে চাইছেন? মানুষের সঙ্গে তৃণমূলের সংযোগ কমে গেছে। তাই এখন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করছে। তাতে ভোটের আগে কোনও লাভ হবে না।’’


```