Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'দিদি আস্থা রেখেছেন, আমি সম্মানিত', নতুন দায়িত্ব পেয়েই লক্ষ্য স্থির করে ফেললেন অভিষেক

এতদিন এই পদে ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রের খবর, অসুস্থতার কারণে তাঁকে ওই পদ থেকে সরিয়ে সেই দায়িত্ব দেওয়া হয়েছে অভিষেককে।

'দিদি আস্থা রেখেছেন, আমি সম্মানিত', নতুন দায়িত্ব পেয়েই লক্ষ্য স্থির করে ফেললেন অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 4 August 2025 21:40

দ্য ওয়াল ব্যুরো: বছর পেরোলেই রাজ্যে বিধানসভা নির্বাচন (WB Polls)। তার আগে আরও দায়িত্ব দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh Banerjee) কাঁধে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশাপাশি এবার থেকে তিনি লোকসভায় তৃণমূলের দলনেতাও (Loksabha)। আর এই নতুন এবং বাড়তি দায়িত্ব পেয়ে নিজে আরও বেশি গর্বিত অভিষেক। সোশ্যাল মিডিয়ায় লম্বা বার্তায় সেই কথাই জানিয়েছেন তিনি।

এতদিন এই পদে ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandopadhayay)। দলীয় সূত্রের খবর, অসুস্থতার কারণে তাঁকে ওই পদ থেকে সরিয়ে সেই দায়িত্ব দেওয়া হয়েছে অভিষেককে। আর নতুন দায়িত্ব পেয়ে দল তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতি বিশেষ বার্তা দিয়েছেন তিনি। তাঁর কথায়, 'দিদি আস্থা রেখেছেন, আমি সম্মানিত। এই দায়িত্ব আমি নিষ্ঠা এবং বিনয় সহকারে গ্রহণ করছি।'

অভিষেক লিখেছেন, 'সংসদে তৃণমূলের কন্ঠস্বর আরও দৃঢ় এবং অটল রাখতে তিনি সহকর্মীদের সঙ্গে মিলেমিশে কাজ করবেন। লোকসভায় রাজ্যবাসীর অধিকার এবং মর্যাদা রক্ষাই মূল লক্ষ্য।' তাঁর আরও সংযোজন, 'আমাদের লক্ষ্য একটাই - কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতা করে ভারতীয় সংবিধানের মূল আদর্শ - ন্যায় (JUSTICE), স্বাধীনতা (LIBERTY), সমতা (EQUALITY) ও ভ্রাতৃত্ববোধ (FRATERNITY)-কে রক্ষা করা।'

সবশেষে তিনি তৃণমূলের প্রতিটি কর্মী, সমর্থক এবং অভিজ্ঞ সংসদীয় সহকর্মীদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, “তাঁদের অটুট সমর্থন, পরামর্শ ও উৎসাহ আমাকে এই নতুন দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে।''

সংসদের বাদল অধিবেশন জুড়ে উত্তাল পরিস্থিতি। ‘অপারেশন সিঁদুর’ থেকে শুরু করে বিহারের ভোটার তালিকা বিতর্ক— একের পর এক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধীরা। আর এই পরিস্থিতিকে আরও চড়া সুরে ব্যবহার করতে এদিন দলের সাংসদ, বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্রের খবর, এদিনের বৈঠকে নেত্রী বলেন, সুদীপ অনেকদিন ধরেই অসুস্থ। তাঁর পক্ষে এখন আর সক্রিয়ভাবে দায়িত্ব সামলানো সম্ভব নয়। তাই এখন থেকে লোকসভায় তৃণমূলের দলনেতা থাকবে অভিষেক। লোকসভায় দলের কণ্ঠস্বর আরও স্পষ্ট, ধারালো এবং প্রভাবশালী করতে অভিষেকের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।


```