Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সন্দীপ ঘনিষ্ঠ অভীক, বিরূপাক্ষদের ফের তলব! শনিবার মধ্যরাত পর্যন্ত জেরা করে সিবিআই

আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ তিন চিকিৎসক-নেতাকে রবিবার ফের তলব করল সিবিআই।

সন্দীপ ঘনিষ্ঠ অভীক, বিরূপাক্ষদের ফের তলব! শনিবার মধ্যরাত পর্যন্ত জেরা করে সিবিআই

সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসকদের ফের তলব করল সিবিআই।

শেষ আপডেট: 22 September 2024 10:00

দ্য ওয়াল ব্যুরো: আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ তিন চিকিৎসক-নেতাকে রবিবার ফের তলব করল সিবিআই।

রবিবার বেলা ১১টার মধ্যে সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে এবং সৌরভ পালকে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, শনিবার মধ্যরাত পর্যন্ত এই তিনজনকে জেরা করা হয়। তারপর রবিবার ফের ডাকা হয়েছে। 

 কেন গোয়েন্দাদের নজরে এই তিন চিকিৎসক নেতা ?

আরজি করে ডাক্তারি ছাত্রী খুনের ঘটনার পর সেমিনার হলের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে বিরূপাক্ষ, অভীক, সৌরভকেকে দেখা গিয়েছিল বলে অভিযোগ। এ ব্যাপারে তদন্তকারীদের হাতেও এসে পৌঁছেছে বেশ কিছু ছবি। সূত্রের খবর, তারই ভিত্তিতে সন্দীপ ঘনিষ্ঠ এই তিন নেতাকে ডেকে পাঠানো হয়েছে।

শনিবার প্রথমে বিরূপাক্ষ বিশ্বাসকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরে ডেকে পাঠানো হয় সন্দীপ ঘনিষ্ঠ আর এক চিকিৎসক-নেতা অভীক দে'কেও। দুজনকে মুখোমুখি জেরার সূত্রে উঠে আসে সন্দীপ ঘনিষ্ঠ আরও চিকিৎসক সৌরভ পালের নাম। সন্ধেয় তাকেও ডেকে পাঠান তদন্তকারীরা।

জানা যাচ্ছে, সেদিন তাঁরা কেন আরজি করের সেমিনার হলে হাজির হয়েছিলেন, তা খতিয়ে দেখতে শনিবার মধ্যরাত পর্যন্ত তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরাও করেন তদন্তকারীরা। এই তিন চিকিৎসক নেতার বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগও রয়েছে।

 আরজি কর কাণ্ডের পরে মেডিক্যাল দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছে। ছাত্রী খুনের মামলার পাশাপাশি আরজি করের দুর্নীতিরও তদন্ত করছে সিবিআই। সন্দীপ ঘোষ-সহ একাধিক ডাক্তার এই দুর্নীতিতে অভিযুক্ত বলে দাবি করা হচ্ছে। সম্প্রতি এই তালিকায় বর্ধমান মেডিক্যাল কলেজে ডাক্তার অভীক দে'র পাশাপাশি বিরূপাক্ষ বিশ্বাসের নামও জুড়েছে। 

সূত্রের খবর, বর্ধমান মেডিক্যালের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্স ডক্টর বিরূপাক্ষ চিকিৎসক মহলে যথেষ্ট প্রভাবশালী হিসেবে পরিচিত। সন্দীপ ঘোষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতাও সর্বজন বিদিত।

অন্যদিকে এসএসকেএমের পিজিটি এই অভীক, হাসপাতালে মেডিক্যাল মাফিয়া চক্র চালান। তার দলবলই সিন্ডিকেট চালাচ্ছে বলে অভিযোগ। ওই লবির আবার দুটি শাখা রয়েছে দক্ষিণবঙ্গ লবি, উত্তরবঙ্গ লবি। বয়স ও অভিজ্ঞতাতে ছোটো হলেও এই অভীক দে নাকি যথেষ্ঠ প্রভাবশালী। দু'জনের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগও রয়েছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে অভীক, বিরূপাক্ষকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দফতর।


```