Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্বশুর-শাশুড়িকে অচেতন করে দুই জা-কে নিয়ে পালাল বাগদার প্রেমিক যুবক

বাগদা ব্লকের মালিদা গ্রামের বাসিন্দা দুই ভাই ইয়াসিন শেখ ও আনিসুর শেখের স্ত্রীদের সঙ্গে গ্রামের বাসিন্দা আরিফ মোল্লার প্রেম প্রণয়ের সম্পর্ক ছিল।

শ্বশুর-শাশুড়িকে অচেতন করে দুই জা-কে নিয়ে পালাল বাগদার প্রেমিক যুবক

এআই দিয়ে তৈরি ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 2 September 2025 19:58

প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা

শ্বশুর-শাশুড়িকে অচেতন করে এক বাড়ির দুই বউকে একসঙ্গে নিয়ে পালালো এক যুবক। এমন ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ল বাগদা ব্লকের মালিদা গ্রামে। বউ পালানোয় থানার দ্বারস্থ হয়েছেন দুই ভাই। অন্যদিকে স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে অভিযুক্ত যুবকের স্ত্রী।

বাগদা ব্লকের মালিদা গ্রামের বাসিন্দা দুই ভাই ইয়াসিন শেখ ও আনিসুর শেখের স্ত্রীদের সঙ্গে গ্রামের বাসিন্দা আরিফ মোল্লার প্রেম প্রণয়ের সম্পর্ক ছিল। সোমবার সন্ধ্যায় আনিসুর গ্যারেজের কাজ সেরে বাড়ি ফিরে দেখতে পান, তাঁর বাবা মা ও তিন মেয়ে অচেতন হয়ে রয়েছে। বাড়িতে নেই স্ত্রী, বৌদি ও এক মেয়ে। সঙ্গে সঙ্গে পড়শিদের ডেকে বাবা-মা তিন মেয়েকে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।

মঙ্গলবার সকালে জ্ঞান ফিরলে ইয়াসিন ও আনিসুরের বাবা-মা জানায়, আগের সন্ধ্যায় আরিফ এসে দুই বউয়ের কাছে কিছু একটা দিয়ে গিয়েছিল। তারপরেই চা বানিয়ে দিয়েছিল দুই বউ। সেই চা খেয়ে তারা অচেতন হয়ে পড়েন। তারপরেই বাড়ির দুই বউ এক মেয়েকে নিয়ে আরিফের সঙ্গে চম্পট দিয়েছে। মঙ্গলবার আনিসুর ও ইয়াসিন বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

আনিসুর জানান, এর আগেও তাঁর স্ত্রী ও বড় বৌদিকে নিয়ে আরিফ মোল্লা পালিয়েছিল। বাড়িতে ছোট বাচ্চাদের কথা ভেবে দুই বৌকে ফেরত নিয়ে আসা হয়েছিল। এবার চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে বাবা মা দাদার দুই মেয়ে ও তার এক মেয়েকে অচেতন করে দুই বউকে নিয়ে পালিয়েছে আরিফ। আরিফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে আনিসুর।

অন্যদিকে আরিফের স্ত্রী সোনিয়া মোল্লা বলেন, "আরিফ এবং ওই দুই বউয়ের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমি সেটাই চাই। আমার একটা জীবন আছে। আমার বাচ্চাদের জীবন আছে। আমি জানতাম ওদের মধ্যে সম্পর্ক আছে। দুই বউকে একসঙ্গে নিয়ে পালিয়েছে আরিফ। আরিফের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমি সেটাই চাই।" লিখিত অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ ।


```