Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

স্কুলের ভেতরে ছাত্রীকে ছুরির কোপ! বাঁচাতে গিয়ে জখম বাবাও

স্কুলের ভেতরেই ছুরিকাহত ক্লাস টেনের ছাত্রী। মেয়েকে বাঁচাতে গিয়ে আহত হলেন ছাত্রীর বাবাও। বুধবার ঘটনাটি ঘটেছে জেলার গড়বেতা থানার রসকুণ্ডু হাইস্কুলে।

স্কুলের ভেতরে ছাত্রীকে ছুরির কোপ! বাঁচাতে গিয়ে জখম বাবাও

শেষ আপডেট: 22 November 2023 15:24

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: স্কুলের ভেতরেই ছুরিকাহত ক্লাস টেনের ছাত্রী। মেয়েকে বাঁচাতে গিয়ে আহত হলেন ছাত্রীর বাবাও। বুধবার ঘটনাটি ঘটেছে জেলার গড়বেতা থানার রসকুণ্ডু হাইস্কুলে। এই ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ।

স্কুলের ভেতরেই ছুরিকাহত ক্লাস টেনের ছাত্রী। মেয়েকে বাঁচাতে গিয়ে আহত হলেন ছাত্রীর বাবাও। বুধবার ঘটনাটি ঘটেছে জেলার গড়বেতা থানার রসকুণ্ডু হাইস্কুলে। এই ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন ওই ছাত্রী তার বাবার সঙ্গে স্কুলে এসেছিল। গেটের সামনে মেয়েকে ছেড়ে বাড়ির দিকে ছাত্রীর বাবা রওয়ানা দেন। সেই সময়েই আচমকা ওই ছাত্রীকে এসে ছুরি মারে এক যুবক। তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু মেয়ের চিৎকার শুনতে পেয়ে ছাত্রীর বাবা ছুটে আসেন। দেখেন এক যুবক তাঁর মেয়েকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে মেয়েকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন। সেই সময় ওই যুবক ছাত্রীর বাবাকেও ছুরি মারে। সামনে থাকা অন্যান্য অভিভাবক ও ছাত্রীরা  এগিয়ে গিয়ে ওই যুবককে ধরে ফেলে। পুলিশ ডাকেন তাঁরা। পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। 

আক্রান্ত ছাত্রীর অভিযোগ, সে যখন স্কুলে ঢুকতে গিয়েছিল, সেই সময় ওই যুবক তাঁর পিছু নেয়। তারপরেই তার হাত ধরে টানাটানি করছিল। হাত ছাড়াতে চাইলে ওই যুবক ছুরির আঘাত করে।  

ছাত্রীর বাবার অভিযোগ, ওই যুবক তার মেয়েকে উত্ত্যক্ত করত। মেয়েকে প্রেমের প্রস্তাবও দিয়েছিল। এর আগেও তাঁর মেয়েকে স্কুল থেকে উঠিয়ে নিয়ে গিয়েছিল ওই যুবক। পুলিশ গিয়ে যুবকের ডেরা থেকে মেয়েকে উদ্ধার করে এনেছিল।


```