Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই

হাসপাতালের মধ্যে গুলি চালিয়ে পুলিশকর্মীর আত্মহত্যার চেষ্টা! হুগলিতে শোরগোল

ঘটনার জেরে রোগী ও তাঁদের আত্মীয় পরিজনদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে ।

হাসপাতালের মধ্যে গুলি চালিয়ে পুলিশকর্মীর আত্মহত্যার চেষ্টা! হুগলিতে শোরগোল

গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 28 February 2025 11:44

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালের মধ্যে নিজের সার্ভিস রিভলভার (Service revolver) থেকে আচমকা গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক পুলিশ কর্মী (police)। ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির (Hooghly) ইমামবাড়া হাসপাতালে।

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসা চলছে হিমাংশু মাঝি নামে ওই পুলিশ কর্মীর। কী কারণে এই গুলিকাণ্ড তা স্পষ্ট নয়। ঘটনার তদন্তে বৃহস্পতিবার রাতেই হাসপাতালে যান চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি-সহ উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনার জেরে রোগী ও তাঁদের আত্মীয় পরিজনদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার বাসিন্দা হিমাংশু চন্দননগর পুলিশ লাইনের র‍্যাফে পোস্টিং ছিল। সেখান থেকে বৃহস্পতিবার রাতে হুগলির ইমামবাড়া হাসপাতালের পুলিশ লকআপে তাঁর ডিউটি পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের লকআপের সামনে ডিউটিরত অবস্থায় আচমকা নিজের সার্ভিস রিভালভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই পুলিশ কর্মী।

রাতের বেলা গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী থেকে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীদের মধ্যে। ততক্ষণে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছেন হিমাংশু। তাঁকে উদ্ধার করে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। 

কী কারণে ওই পুলিশ কর্মী আত্মহত্যার চেষ্টা করলেন তা অবশ্য স্পষ্ট নয। বিষয়টি নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি জেলা পুলিশের কর্তারা। 


```