Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন! রাজনৈতিক কোন্দলের অভিযোগ, উত্তপ্ত মুর্শিদাবাদ

স্থানীয়দের অভিযোগ, সেখানেই আচমকা এক ব্যক্তি রড দিয়ে সজোরে আঘাত করেন তাঁর বুকের পাঁজরে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বাবলু।

তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন! রাজনৈতিক কোন্দলের অভিযোগ, উত্তপ্ত মুর্শিদাবাদ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 10 June 2025 12:55

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদে (Murshidabad) এক যুবককে পিটিয়ে খুন (Murder)! সোমবার সন্ধেয় এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, ওই যুবক তৃণমূল কর্মী (TMC Worker) ছিলেন। এক চায়ের দোকানে বসে থাকার সময়ই তাঁর ওপর হামলা হয়। ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে জঙ্গিপুর মহকুমার পাতলাটোলা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম বাবলু শেখ। এলাকায় তৃণমূল সমর্থক হিসেবেই পরিচিত ছিলেন তিনি। ইতিমধ্যে তাঁর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে, ঘটনাটি রাজনৈতিক কোন্দলের ফল, নাকি এর পিছনে রয়েছে ব্যক্তিগত কোনও শত্রুতা।

মৃতের ভাইপো জামিরুল শেখের দাবি, গত লোকসভা নির্বাচনের (Loksabha Election) সময় পাতলাটোলায় প্রায় একশোটি ভোট গিয়েছিল কংগ্রেসের দিকে। সেই ঘটনার পর থেকেই এলাকায় তৃণমূলের চাপে বেশ কয়েকটি পরিবার ঘরছাড়া হয়। দাবি, ঘরছাড়া হওয়া প্রায় সবাই তৃণমূলের সমর্থকই ছিলেন। বাবলু শেখও ছিলেন সেই তালিকাতেই। তবে সম্প্রতি ইদের সময় এলাকায় ফেরেন অনেকে। তাঁদের মধ্যে ছিলেন বাবলু।

সোমবার সন্ধেয় পাড়ার এক চায়ের দোকানে বসে ছিলেন তিনি। স্থানীয়দের অভিযোগ, সেখানেই আচমকা এক ব্যক্তি রড দিয়ে সজোরে আঘাত করেন তাঁর বুকের পাঁজরে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বাবলু। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের কথায়, হামলাকারী যুবক স্থানীয় গিরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারু শেখের ঘনিষ্ঠ অনুগামী। ঘটনায় রাজনৈতিক রং লেগে যাওয়ায় প্রশাসনও নড়েচড়ে বসেছে। এদিকে, পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। রাজনৈতিক হিংসা নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা, সবদিকই খতিয়ে দেখা হচ্ছে।

রাজনৈতিক তরজা শুরু হওয়ায় ইতিমধ্যে প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেসও। স্থানীয় নেতৃত্বের বক্তব্য, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। ব্যক্তিগত ঝামেলা থেকেই খুন হয়েছেন ওই যুবক। মূল অভিযুক্তকে দ্রুত গ্রেফতারির দাবিও তুলেছে শাসক দল। 


```