Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বর্ষবরণের পিকনিকে নাচতে বাধা, পিটিয়ে খুন বৃদ্ধকে

বর্ষবরণে পাড়ায় পিকনিকের আয়োজন হয়েছিল। সেখানে অযাচিতভাবে ঢুকে পড়ে নাচ শুরু করেছিল পাড়ারই এক যুবক। তাকে বাধা দেওয়ায় মাশুল গুনতে হল এক ব্যক্তিকে। নাচতে বাধা দেওয়ার পিটিয়ে ওই ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠল। 

বর্ষবরণের পিকনিকে নাচতে বাধা, পিটিয়ে খুন বৃদ্ধকে

শেষ আপডেট: 1 January 2024 20:09

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: বর্ষবরণে পাড়ায় পিকনিকের আয়োজন হয়েছিল। সেখানে অযাচিতভাবে ঢুকে পড়ে নাচ শুরু করেছিল পাড়ারই এক যুবক। তাকে বাধা দেওয়ায় মাশুল গুনতে হল এক ব্যক্তিকে। নাচতে বাধা দেওয়ার পিটিয়ে ওই ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠল। 

এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার আশুতি গ্রাম পঞ্চায়েতের আশুতি রথতলায় উত্তেজনা ছড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম প্রবীর মণ্ডল। তিনি পিকনিকের আয়োজন করেছিলেন। সেখানে শুভেন্দু নস্কর ওরফে ভোলা নামে এক যুবক হঠাৎ করে ঢুকে পড়ে নাচতে শুরু করে। পিকনিকে আসা বাকিরা অস্বস্তিতে পড়ায় প্রবীরবাবু ওই যুবককে নাচ বন্ধ করে সেখান থেকে বেরিয়ে যেতে বলেন। সেই সময়  পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও রাতে বাড়ির ফেরার সময় বাঁধে গন্ডগোল।  

অভিযোগ, সেই সময় শুভেন্দু লাঠি হাতে প্রবীরবাবু উপর চড়াও হয়ে বেধড়ক মারতে থাকে। রক্তাক্ত অবস্থায় অচৈতন্য হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন প্রবীরবাবু। স্থানীয়রা দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

ওই যুবকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় মামলা রুজু করেছেন মৃতের আত্মীয়রা। পুলিশ সূত্রে খবর, একাধিক অপরাধমূলক কাজে নাম জড়িয়েছে শুভেন্দুর।


```