Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

SSC: 'দাগি'দের একটি তালিকা প্রকাশ করেও তুলে নেওয়া, আবার আপলোড করা! যা যা হল কমিশন অফিসে

সকাল, দুপুর, সন্ধ্যা পেরিয়ে সেই বহুপ্রতীক্ষিত তালিকা বের হয় রাত আটটা নাগাদ। আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই ১ হাজার ৮০৪ জন 'দাগি'র (Tainted Candidate) তালিকা প্রকাশ করে তারা। কিন্তু তাতেও একপ্রস্থ নাটক।

SSC: 'দাগি'দের একটি তালিকা প্রকাশ করেও তুলে নেওয়া, আবার আপলোড করা! যা যা হল কমিশন অফিসে

স্কুল সার্ভিস কমিশন

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 30 August 2025 22:10

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকাল থেকেই গোটা রাজ্যের চোখ ছিল রাজ্য স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে (SSC)। প্রমাদ গুণছিলেন চাকরিহারারা ( SSC Job Deprived Teachers)। কখন এসএসসি 'দাগি অযোগ্য'দের (SSC Tainted List) নাম প্রকাশ করবে। সকাল, দুপুর, সন্ধ্যা পেরিয়ে সেই বহুপ্রতীক্ষিত তালিকা বের হয় রাত আটটা নাগাদ। আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই ১ হাজার ৮০৪ জন 'দাগি'র (Tainted Candidate) তালিকা প্রকাশ করে তারা। কিন্তু তাতেও একপ্রস্থ নাটক।

প্রথমে ‘দাগি অযোগ্য’ প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করেছিল কমিশন। কিন্তু কিছু সময়ের মধ্যেই সেই তালিকা হঠাৎ প্রত্যাহার করা হয়। এই অঘটন ঘিরেই কমিশনের দফতরে তৈরি হয় নাটকীয় পরিবেশ।

ঠিক সেই সময়েই কমিশনে হাজির হন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার (SSC Chairman Siddhartha Majumder)। তিনি দফতরের আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৈঠকের পরেই ফের নতুন করে প্রকাশ করা হয় সংশ্লিষ্ট ‘দাগি অযোগ্য’ প্রার্থীদের তালিকা।

যদিও কমিশনের ওয়েবসাইটে শুধু 'দাগি'দের নাম (Tainted List), রোল নম্বর ও সিরিয়াল নম্বর দিয়ে তালিকা আপলোড করা হয়েছে। তাৎপর্যপূর্ণ ব্যাপার স্কুলের নাম, বিষয় আলাদা করে উল্লেখ করা হয়নি। যদিও যেখানে শাসকঘনিষ্ঠ (Close To TMC) বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে।

তৃণমূল কাউন্সিলর (TMC Councilor) কুহেলি ঘোষ, তৃণমূল ঘনিষ্ঠ প্রিয়াঙ্কা মণ্ডলের নাম উঠে এসেছে। মোট কথা তাঁরা 'দাগি অযোগ্য' চাকরিপ্রাপক বলে চিহ্নিত। তাছাড়া কাউন্সিলর, বিধায়ক (MLA) ঘনিষ্ঠ, সভানেত্রী, অঞ্চল সভাপতির নামও তালিকায় রয়েছে।

সোনারপুরের চৌহাটি হাইস্কুলের ইতিহাসের শিক্ষিকা ছিলেন কুহেলি ঘোষ (Tainted Candidate Kuheli Ghosh)। কিন্তু তাঁর অন্য আরেকটি পরিচয়ও রয়েছে। রাজপুর-সোনারপুর পুরসভার তিনবারের তৃণমূল কাউন্সিলর কুহেলি। শেষ পুরভোটে তিনি ১৮ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন। তৃণমূলের এরকমই একজন জনপ্রতিনিধির নাম রয়েছে 'দাগি'দের তালিকায়।

আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নতুন করে শিক্ষক নিয়োগের (SSC Recruitment) পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সুপ্রিম কোর্ট এসএসসি-কে স্পষ্টত জানিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় নজর রাখা হচ্ছে। কোনও ভুল-ত্রুটি হলেই হস্তক্ষেপ করা হবে। কড়াভাবে এও বলা হয়েছে, অযোগ্যরা পরীক্ষায় বসলে ফল ভুগতে হবে।

তবে এই পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। দাবি ছিল, তাঁরা যোগ্য, কিন্তু এখনও অনেক অযোগ্যকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে। এই পরিপ্রেক্ষিতেই এসএসসি-র কাছে অযোগ্যদের তালিকা চায় সুপ্রিম কোর্ট।


```