কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় সংস্থার মুখোমুখি হতে চলেছে তৃণমূল ও আইপ্যাক (ED raids I PAC office) ।
.jpeg.jpg.webp)
শেষ আপডেট: 9 January 2026 07:39
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির বিরুদ্ধে এবার শেক্সপীয়র থানায় অভিযোগ জানালেন প্রতীক জৈন (Pratik Jain FIR against ED)। শুধু তাই নয়, আইপ্যাকের পর ইডির বিরুদ্ধে মামলা করল তৃণমূলও (TMC FIR against ED)। শুক্রবারই কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় সংস্থার মুখোমুখি হতে চলেছে তৃণমূল ও আইপ্যাক।
বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ ইডি হানা দেয় আই-প্যাকের (ED raids I PAC office) কর্ণধার ও সহ-প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাড়িতে (Pratik Jain)। দুপুরে সল্টলেকে আইপ্যাকের দফতরে ইডির তল্লাশি অভিযান চলছিল (ipac kolkata office)। সংস্থার প্রধান প্রতীক জৈনের (pratik jain ipac) বাড়িতে যেমন নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে, তেমনই আইপ্যাকের অফিস থেকেও একাধিক ফাইলের বান্ডিল নিয়ে বেরোতে দেখা যায় তদন্তকারী সংস্থার আধিকারিকদের (ED Raid)।
প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোরের হাত ধরে তৈরি হয়েছিল ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি— আই-প্যাক। সহ-প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর হিসেবে শুরু হয় প্রতীক জৈনের রাজনৈতিক অধ্যায়।
দশ বছরেরও বেশি সময় ধরে আই-প্যাকের অন্যতম মুখ তিনি। বিহার, পঞ্জাব, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, একের পর এক রাজ্যের নির্বাচনে ভোটকুশলী হিসেবে কাজ করেছেন প্রতীক। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের কৌশল রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আই-প্যাকের, আর সেই সূত্রেই তৃণমূলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা।
সকাল থেকেই যখন প্রতীকের বাড়িতে অভিযান চলছিল, সেই খবর পেয়ে বেলা ১২টা নাগাদ সেখানে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তার কয়েক মিনিটের মধ্যে সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে অভিযোগ করেন, ভোটের কৌশল সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি জোর করে নিয়ে যাওয়া হয়েছে। দলের কাগজপত্র ও তথ্য লুট করা হয়েছে। পরে আইপ্যাকের অফিসেও ছুটে যান তৃণমূলের সর্বময় নেত্রী।
আইপ্যাকের অফিসে (ipac kolkata office) তল্লাশির নামে ইডিকে ব্যবহার করে বিজেপি তৃণমূলের নির্বাচনী নথি (West Bengal Election) ‘চুরি’ করেছে, এমনই গুরুতর অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মমতার দাবি, রাজনৈতিক লড়াইয়ে নামার সাহস তাদের নেই, তাই হার্ড ডিস্ক, আর্থিক নথি এবং দলের প্রয়োজনীয় কাগজ বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি সরাসরি বিজেপির দিকে আঙুল তুলে মমতা বলেন, তাঁর দেখা মতে বিজেপির মতো বড় ‘ডাকাত’ আর কেউ নেই। ইডির এই হানাকে দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন মমতা।
আইপ্যাকের (I-PAC Raid) কর্ণধার প্রতীক জৈনের (Pratik Jain I-PAC Raid) বাড়ি ও অফিসে ইডি (ED Raid) হানার প্রতিবাদে আগামিকাল শুক্রবার থেকেই রাস্তায় নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানা গিয়েছে, যাদবপুর ৮বি (Jadavpur 8B Bus Stand) বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রতিবাদ মিছিল শেষ হবে হাজরা মোড়ে (Hazra More)।