Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

বাড়িতে বেআইনি বন্দুক, রিল বানাতে গিয়ে গুলিবিদ্ধ যুবক! মালদহের ঘটনায় তাজ্জব পুলিশ

ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ পৌঁছে বাড়ি থেকে দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। কোনওটিরই বৈধ নথি দেখাতে পারেননি বুবাই বা তাঁর পরিবার।

বাড়িতে বেআইনি বন্দুক, রিল বানাতে গিয়ে গুলিবিদ্ধ যুবক! মালদহের ঘটনায় তাজ্জব পুলিশ

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 20 September 2025 17:32

দ্য ওয়াল ব্যুরো: রিল বানানোর (Reel) নেশায় এবার গুলিবিদ্ধ (Gunshot) হতে হল! মালদহের ইংরেজবাজারে (Maldah Englishbazar) ঘটল মারাত্মক ঘটনা। বেআইনি বন্দুক হাতে রিল বানাতে গিয়ে গুলি খেলেন এক যুবক। মহদিপুর পঞ্চায়েতের রামকেলি বারদুয়ারি গ্রামের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে বাড়ির ভেতরেই বন্দুক নিয়ে রিলস বানাচ্ছিলেন বুবাই ঘোষ (২১)। অসাবধানতাবশত হঠাৎ গুলি ছুটে গিয়ে লাগে তাঁর ডান পায়ে। গুলির আওয়াজে ছুটে আসেন পরিবারের সদস্যরা। দ্রুত তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি।

ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ পৌঁছে বাড়ি থেকে দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। কোনওটিরই বৈধ নথি দেখাতে পারেননি বুবাই বা তাঁর পরিবার। বেআইনি অস্ত্র রাখার অভিযোগে তাঁকে আটক করেছে পুলিশ। বর্তমানে হাসপাতালে তাঁর ওপর নজরদারি চলছে। সুস্থ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। কোথা থেকে এই অবৈধ অস্ত্র এল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

কদিন আগে এই মালদহেই আরও একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আরজি করের চিকিৎসক পড়ুয়ার রহস্যমৃত্যু হয়। মৃতার প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ আনে পরিবার। তার ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃতের বাড়ি পুরুলিয়ায়। সোশ্যাল মিডিয়ায় ওই তরুণীর সঙ্গে পরিচয় হয়েছিল। তিনি প্রেমিকের সঙ্গে দেখা করতে মালদহে আসেন। একটি হোটেলে উঠেছিলেন তাঁরা। সেখানেই অসুস্থ হয়ে পড়েন আরজি করের চিকিৎসক পড়ুয়া। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। শনিবার মৃত্যু হয় তাঁর।

মৃতার মা দাবি করেছেন, দুজনে গোপনে পুরীর জগন্নাথ মন্দিরে বিয়েও করেছিলেন। এরমধ্যেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তরুণী। তারপরই সম্পর্কে তিক্ততা বাড়ে। দুজনের প্রায়ই ঝগড়া হত। সেই থেকেই হয়তো তরুণীকে কিছু খাইয়ে দেওয়া হয়েছে। 


```