ফের শিশুমৃত্যুর মিছিল কোটার হাসপাতালে! কয়েক ঘণ্টায় মৃত ৯ সদ্যোজাত, চলছে তদন্ত
দ্য ওয়াল ব্যুরো: কয়েক ঘণ্টায় ৯টি সদ্যোজাত শিশুর অস্বাভাবিক মৃত্যু রাজস্থানের কোটা শহরের একটি সরকারি হাসপাতালে! আরও একবার স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা উন্মুক্ত হয়ে গেল এই ঘটনায়। গত বছরেও শিশুমৃত্যুর মিছিল দেখেছিল এই একই হাসপাতাল। এবছর আবারও
শেষ আপডেট: 11 December 2020 02:12
দ্য ওয়াল ব্যুরো: কয়েক ঘণ্টায় ৯টি সদ্যোজাত শিশুর অস্বাভাবিক মৃত্যু রাজস্থানের কোটা শহরের একটি সরকারি হাসপাতালে! আরও একবার স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা উন্মুক্ত হয়ে গেল এই ঘটনায়। গত বছরেও শিশুমৃত্যুর মিছিল দেখেছিল এই একই হাসপাতাল। এবছর আবারও ঘটল তেমনটা।
জানা গেছে, কোটার জেকে লন হাসপাতালে বুধবার রাতে মারা যায় ৫টি শিশু। বৃহস্পতিবার সকাল হতেই আরও ৪টি শিশু মারা যায় ওই একই হাসপাতালে। তাদের প্রত্যেকের বয়স ১ থেকে ৪ দিনের মধ্যে। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী রঘু শর্মা দ্রুত এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
যদিও হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট সুরেশ দুলারা দাবি করেছেন, প্রতিটি শিশুর মৃত্যুই স্বাভাবিক কোনও কারণে হয়েছে। কোও অস্বাভাবিক ঘটনা ঘটেনি তাদের। কোনও সংক্রমণও মেলেনি বিশেষ। কোটা মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যান স্বাস্থ্যমন্ত্রীকে এ বিষয়ে রিপোর্ট দিতে গিয়ে জানিয়েছেন, তিনটি শিশুকে নাকি মৃত অবস্থাতেই আনা হয়েছিল ওই হাসপাতালে। তাদের মৃত্যুর কারণ পরিপুষ্ট না হওয়া। বাকি ৬ শিশু আচমকাই মারা গেছে, যেভাবে সদ্যোজাত শিশুদের মৃত্যু হয়।
ঘটনার পরেই হাসপাতালে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন জেলাশাসক উজ্জ্বল রাঠোর। জরুরি মিটিংও করেন তিনি। সরকারি তরফে নির্দেশ দেওয়া হয়, যত দ্রুত সম্ভব ওই হাসপাতালে ৬ জন অতিরিক্ত চিকিতসক ও ১০ জন নার্স নিয়োগ করতে হবে। যে শিশুবিভাগটি ওই হাসপাতালে নতুন তৈরি হয়েছে, সেটিও শুক্রবারের মধ্যে চালু করতে হবে।
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে এই হাসপাতাল থেকেই ১০০-র বেশি সদ্যোজাত শিশুর মৃত্যুর খবর এসেছিল।