Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

পথচলতি গাড়ি থেকে বেআইনি ভাবে টাকা তুলছিলেন ৮৮ বছরের বৃদ্ধ, কেন জানেন?

দ্য ওয়াল ব্যুরো: তাঁর বাড়ি ভেঙেচুরে গিয়েছে। বসবাস করার যোগ্য অবস্থায় নেই আর। বহুবার সরকারের কাছে আবেদন-নিবেদন করেছেন তিনি। ফল হয়নি। তাঁর নিজেরও টাকাপয়সা নেই, বাড়ি সারানোর মতো। এই অবস্থায় বাধ্য হয়ে পথে নামেন ৮৮ বছরের জোমফি রাজ। নিজেই বের ক

পথচলতি গাড়ি থেকে বেআইনি ভাবে টাকা তুলছিলেন ৮৮ বছরের বৃদ্ধ, কেন জানেন?

শেষ আপডেট: 6 October 2019 13:09

দ্য ওয়াল ব্যুরো: তাঁর বাড়ি ভেঙেচুরে গিয়েছে। বসবাস করার যোগ্য অবস্থায় নেই আর। বহুবার সরকারের কাছে আবেদন-নিবেদন করেছেন তিনি। ফল হয়নি। তাঁর নিজেরও টাকাপয়সা নেই, বাড়ি সারানোর মতো। এই অবস্থায় বাধ্য হয়ে পথে নামেন ৮৮ বছরের জোমফি রাজ। নিজেই বের করেন টাকা রোজগারের উপায়। কিন্তু ভাবেননি, সে জন্য পুলিশের জালে পড়তে হবে তাঁকে। বৃদ্ধ জোমফির বিরুদ্ধে অভিযোগ, হিমাচলপ্রদেশের কাংরা জেলার জ্বালামুখী এলাকায় রাস্তার মাঝখানে একটি বাঁশ আড়াআড়ি ভাবে ফেলে, সেখানে চেয়ার নিয়ে বসে থাকতে শুরু করেন তিনি। এর পরে যে গাড়িই যায় সেখান দিয়ে, তাকে আটকে, ১০-২০ টাকা করে আদায় করে গাড়িটিকে যেতে দেন। কেউ প্রশ্ন করলে বলেন, টোল ট্যাক্স। বেশ কিছু দিন এরকম চলার পরে পুলিশের কানে যায় এই ঘটনার কথা। তখনই পুলিশ এসে আটক করে তাঁকে। তিনি জানান, নিজের বাড়ি সারানোর জন্য টাকা তুলছিলেন তিনি। সরকারকে অনেক বার বলেও কোনও লাভ হয়নি। তার পরেই এ ভাবে টাকা তুলতে শুরু করেন তিনি বাধ্য হয়ে। পুলিশ অফিসার তিলক রাজ জানিয়েছেন, সরকারি বাসের তরফে অভিযোগ করা হয়েছিল এই বৃদ্ধের বিরুদ্ধে। পরে খোঁজ নিতে গিয়ে দেখা যায়, তিনি সত্যিই বাঁশ ফেলে রাস্তা ব্লক করে এভাবে টাকা তুলছেন। এর পরে আটক করা হয় বৃদ্ধকে। স্থানীয় বিধায়ক রমেশ ধাওয়ালা জানিয়েছেন, ওই বৃদ্ধ তাঁর কাছে এসে বাড়ি ভেঙে যাওয়ার অভিযোগ করেছিলেন। তাঁর অভিযোগ গ্রহণও করা হয়েছিল। কিন্তু শেষমেশ যে এভাবে তিনি টাকা তুলতে শুরু করেছেন, তা জানতেন না তিনি। জানার পরে দ্রুত বাড়ি সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

```