Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

২১ জুলাইয়ের সভা চলাকালীন বাড়িতে জুয়ার আসর! গ্রেফতার তৃণমূল অঞ্চল সভাপতি সহ ৮

তৃণমূল নেত্রীর শহিদ দিবসের বার্তা শোনার জন্য যখন রাজ্যজুড়ে দলীয় নেতা-কর্মীরা ভিড় জমিয়েছেন ধর্মতলায়, ঠিক সেই সময় বহরমপুরের বানজেটিয়া এলাকায় নিজের বাড়িতে জুয়ার আসর বসান মণীন্দ্রনগর অঞ্চলের তৃণমূল সভাপতি বলাই দত্ত।

২১ জুলাইয়ের সভা চলাকালীন বাড়িতে জুয়ার আসর! গ্রেফতার তৃণমূল অঞ্চল সভাপতি সহ ৮

অঞ্চল সভাপতি সহ ৮ জন গ্রেফতার

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 22 July 2025 14:31

দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাই শহিদ দিবসের (21 July Sabha) দিনেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভা না দেখে বহরমপুরে জুয়ার আসর বসানোর অভিযোগ উঠল তৃণমূলের এক অঞ্চল সভাপতির (TMC Leader) বিরুদ্ধে। সোমবার রাতে এই ঘটনায় পুলিশ গ্রেফতার করে তৃণমূল নেতা সহ মোট ৮ জনকে (8 Persons Arrested)।

তৃণমূল নেত্রীর শহিদ দিবসের বার্তা শোনার জন্য যখন রাজ্যজুড়ে দলীয় নেতা-কর্মীরা ভিড় জমিয়েছেন ধর্মতলায়, ঠিক সেই সময় বহরমপুরের বানজেটিয়া এলাকায় নিজের বাড়িতে জুয়ার আসর বসান মণীন্দ্রনগর অঞ্চলের তৃণমূল সভাপতি বলাই দত্ত। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে তাঁর বাড়িতে হানা দেয় বহরমপুর থানার পুলিশ। নেতৃত্বে ছিলেন টাউন সাব-ইন্সপেক্টর বিশ্বজিৎ ঘোষাল।

পুলিশ সূত্রে খবর, ওই রাতে বলাই দত্ত সহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে প্রায় ২ লক্ষ টাকা নগদ। ধৃতদের মধ্যে রয়েছেন বলাই দত্ত নিজেও। জানা গেছে, বলাই বহরমপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি আইজুদ্দিন মণ্ডলের ঘনিষ্ঠ। তাঁর সুপারিশেই বলাই মণীন্দ্রনগর অঞ্চল সভাপতি পদে আসেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় নিয়মিত জুয়ার আসর বসে। বলাই দত্তের প্রভাবের কারণেই কেউ মুখ খুলতে সাহস পেতেন না। এবার পুলিশ পদক্ষেপ করায় আশ্বস্ত হয়েছেন তাঁরা।


```