Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

৮ কোটির দুর্নীতি! এসবিএসটিসির অডিটে ধরা পড়তেই থানায় অভিযোগ

ই টিকিটে প্রায় আট কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা অনুমোদিত এক ই টিকিট ট্রাভেল এজেন্ট সংস্থার বিরুদ্ধে। কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের।  

৮ কোটির দুর্নীতি! এসবিএসটিসির অডিটে ধরা পড়তেই থানায় অভিযোগ

শেষ আপডেট: 7 December 2023 20:33

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ই টিকিটেও দুর্নীতি! প্রায় আট কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা অনুমোদিত এক ই টিকিট ট্রাভেল এজেন্ট সংস্থার বিরুদ্ধে। ইতিমধ্যেই কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা অর্থাৎ এসবিএসটিসি।  

জানা গিয়েছে, ই টিকিট বুকিংয়ের দায়িত্ব দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি সংস্থাকে দিয়ে রেখেছিল এসবিএসটিসি। সংস্থার নাম ইউরেকা ট্রাভেল ক্লাব। অভিযোগ, এই সংস্থা তাদের সাব এজেন্টদের দিয়ে এসবিএসটিসির অনলাইনের আইডি পাসওয়ার্ড ব্যবহার করে দিনের পর দিন অনৈতিক কাজ করেছে, শুধু তাই নয়, টিকিট বিক্রির টাকা এসবিএসটিসির দফতরে জমা দেয়নি।

২০১৮ থেকে ২০২১ এই তিন বছরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কোষাগারে প্রায় ৭ কোটি ১৯ লক্ষ টাকা জমা করেনি তারা। ২০২১ সালে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অডিট রিপোর্ট তৈরি করতে গিয়ে এই গরমিল নজরে আসে। 

বিষয়টি সঙ্গে সঙ্গে জানানো হয় রাজ্যের দুর্নীতি দমন শাখাকে। এত বড় অঙ্কের টাকা দুর্নীতি হওয়ায় সংস্থার বিরুদ্ধে কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের  দায়ের করেন এসবিএসটিসির ম্যানেজিং ডিরেক্টর ময়ূরী বসু। বেসরকারি ট্রাভেল সংস্থাটির বিরুদ্ধে ৪০৯/১২০ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। 

অভিযোগ দায়ের হতেই ওই বেসরকারি ট্রাভেল সংস্থা মন্তব্য, এটা কোনও দুর্নীতি নয়, কম্পিউটারের যান্ত্রিক ত্রুটির জন্য এটা হয়েছে, আদালত যা বলবে সংস্থা সেটা মেনে চলবে। 

এইদিকে দুর্নীতির কথা সামনে আসতেই রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মুখ খুলেছে বিরোধীরাও। তাদের দাবি, বেসরকারি ট্রাভেল সংস্থাটি প্রভাবশালী হওয়াতে কেউ কিছু করতে পারছে না। অবিলম্বে অভিযুক্ত ট্রাভেল সংস্থাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, তা না হলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি দিয়ে তারা তদন্তের আর্জি জানাবেন বলে হুমকি দিয়েছে বিজেপি। সরকারের সঙ্গে প্রতারণা যাঁরা করবেন, সে যতই প্রভাবশালী হোক, রেয়াত করা হবে না পাল্টা মন্তব্য জেলা তৃণমূল নেতৃত্বের।


```