Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

৭ প্রতিবেশীকে কোপাল স্থানীয় দোকানদার! বেহালার সরশুনায় হাড় হিম কাণ্ড

দ্য ওয়াল ব্যুরো: পাঁচিল তোলাকে কেন্দ্র করে জোর বিবাদ বাঁধল এক স্থানীয় দোকানদার ও প্রতিবেশীদের মধ্যে। অশান্তি এতটাই চরমে পৌঁছয় যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো (attack) শুরু হয়। অভিযোগ, প্রদীপ অধিকারী (৫০) নামে স্থানীয় বাসিন্দা ধারালো

৭ প্রতিবেশীকে কোপাল স্থানীয় দোকানদার! বেহালার সরশুনায় হাড় হিম কাণ্ড

শেষ আপডেট: 5 November 2022 13:11

দ্য ওয়াল ব্যুরো: পাঁচিল তোলাকে কেন্দ্র করে জোর বিবাদ বাঁধল এক স্থানীয় দোকানদার ও প্রতিবেশীদের মধ্যে। অশান্তি এতটাই চরমে পৌঁছয় যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো (attack) শুরু হয়। অভিযোগ, প্রদীপ অধিকারী (৫০) নামে স্থানীয় বাসিন্দা ধারালো অস্ত্র দিয়ে প্রতিবেশীদের কোপাতে থাকে। ঘটনায় পাঁচজন গুরতর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে বেহালার (Behala) সরশুনায়। অভিযুক্ত প্রদীপ অধিকারীকে গ্রেফতার করেছে সরশুনা থানার পুলিশ।

জানা গেছে, এলাকারই এক পরিবারের সঙ্গে বিগত কয়েকদিন ধরে একটি পাঁচিল তোলাকে কেন্দ্র করে ঝামেলা চলছিল ওই দোকানদারের (shopkeeper)। আজ সেই বিবাদ চরম আকার নেয়। অভিযোগ, শনিবার দুপুর দুটো নাগাদ ওই প্রতিবেশীর বাড়িতে ঢুকে কাটারি দিয়ে কোপ মারতে থাকে অভিযুক্ত প্রদীপ অধিকারী। ঘটনায় আহত হন মোট সাতজন। এর মধ্যে চারজন মহিলা, তিনজন পুরুষ। অভিযুক্তকে গ্রেফতারের পরই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ওই দোকানদারের ব্যবহার চিরকালই খারাপ। এর আগেও সে হামলা চালিয়েছে। কখনও ইট ছুড়ে মারতে গিয়েছে কাউকে, কখনও আবার লাঠি নিয়ে তেড়ে গিয়েছে। তবে এবার সে হাড় হিম করা ঘটনা ঘটাল। এদিকে আজ দুপুরে এই হামলার পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সেখানে চাপ চাপ রক্ত। পড়ে রয়েছে ছেঁড়া চটি, মাথার চুল। যা দেখে প্রথমেই বুঝে নেওয়া যায় যে, সেখানে ভয়ঙ্কর ধস্তাধস্তি ঘটে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, আহতদের নাম পরিমল মুখোপাধ্যায়, চঞ্চল মুখোপাধ্যায়, সঞ্জয় ঘোষ, সুমিতা ঘোষ, সন্ধ্যা মুখোপাধ্যায়, সাথী মুখোপাধ্যায় ও পাপিয়া মুখোপাধ্যায়।

আরজি করে সদ্যোজাতর মৃত্যু, মাথায় আঘাতের চিহ্ন! ধুন্ধুমার হাসপাতালে


```